শহীদদের পরিবারের পক্ষে মামলা করবে নাগরিক কমিটি

আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ১১:৩১ এএম

ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের পরিবারের পক্ষে আজ মামলা করবে জাতীয় নাগরিক কমিটি।

বুধবার সংগঠনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার দুপুর ১২টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করবে জাতীয় নাগরিক কমিটি। এ ছাড়া এদিন কমিটিতে অন্তর্ভুক্ত নতুন সদস্যদেরও পরিচয় করিয়ে দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মামলা দায়েরের সময় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিনসহ জাতীয় নাগরিক কমিটির সদস্য বিজ্ঞ আইনজীবীরা উপস্থিত থাকবেন।

প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানকে কেন্দ্র করে গত জুলাই ও আগস্টে ঘটে যাওয়া সহিংসতার ঘটনায় ১ হাজার ৫৮১ জন শহীদ এবং ৩১ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। আন্দোলনে শহীদ হওয়ার ঘটনায় প্রসিকিউশন অফিসে এখন পর্যন্ত ৩৫টি অভিযোগ দায়ের হয়েছে। এর আগে তদন্ত সংস্থায় ১৬টিসহ মোট ৫১টি অভিযোগ দায়ের হয়েছে।

এআর
জাতীয় নাগরিক কমিটি থানা পর্যায়ে কমিটি গঠনের কাজ শুরু করেছে। এরই অংশ হিসেবে প্রথম কমিটি করা হয়েছে রাজধানীর যাত্রাবাড়ীতে।
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর