বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ০৭:০০ পিএম

পররাষ্ট্র উপদেষ্টা ড. এম তৌহিদ হোসেন বলেছেন, দেশে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ দেশে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্টান সবাই একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের দেশ।

শনিবার মহানবমী পূজা উপলক্ষে নরসিংদী শহরের সেবাসংঘ দুর্গামন্দির পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

তৌহিদ হোসেন বলেন, সারাদেশে দুর্গাপূজা সুচারুভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পেলে সাথে সাথেই ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে পূজা অনুষ্ঠিত হচ্ছে।

প্রতিমা বিসর্জনের মাধ্যমে রোববার দুর্গাপূজা সম্পন্ন হবে। তিনি শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করার লক্ষ্যে সকলকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।

এসময় তার সাথে ছিলেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও নরসিংদী পৌরসভার প্রশাসক মৌসুমী সরকার রাখী, সেবাসংঘ দুর্গামন্দির কমিটির সভাপতি সরোজ কুমার সাহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য রঞ্জিত কুমার সাহা, পৌরসভা পূজা বিসর্জন কমিটির সভাপতি কাজল সাহা ও সদস্য সচিব দীপক কুমার বর্মন প্রিন্স প্রমুখ।

একাত্তর/আরএ
তৃণমূলের শিশুদের সুপ্ত প্রতিভা ও মেধার বিকাশ ঘটিয়ে আগামীর দক্ষ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় এক অভূতপূর্ব ক্রীড়া বিপ্লব ঘটে গেছে। দেশজুড়ে ৬৫,৩৪২টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায়...
জ্বালানি সরবরাহে কিছুটা ঘাটতি থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, অবৈধ মজুত ও পাচার রোধে অভিযান জোরদার করা...
জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠনের প্রথম এক মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া ২৮টি পদক্ষেপকে ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ বলে অভিহিত করেছেন তার উপদেষ্টা মাহদী আমিন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর রাষ্ট্র পরিচালনার চাকা সচল করতে নতুন ১০ জন উপদেষ্টার মধ্যে দপ্তর বণ্টন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর