সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানির মামলার তথ্য চায় সরকার

আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ১১:৫০ এএম

গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে এক জুলাই পরবর্তী বিভিন্ন হয়রানিমূলক মামলার প্রয়োজনীয় তথ্য প্রমাণসহ তথ্য ও সম্প্রচার  মন্ত্রণালয়ে পাঠাতে নির্দেশনা দেওয়া হয়েছে। 

রোববার গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণের লক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গঠিত কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফ-উল-আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী সাংবাদিকের নাম, পদবি ও সংবাদ মাধ্যমের নাম-ঠিকানা, মামলার নম্বর ও তারিখ, মামলা দায়েরের স্থান, মামলার সংক্ষিপ্ত স্থান বিবরণ, মামলার বর্তমান অবস্থা, অভিযুক্তের হাল (গ্রেপ্তার-জামিন) ও মন্তব্য নির্ধারিত ছকে সংযোজন করতে হবে।

তথ্য বিবরণীতে বলা হয়েছে, প্রতিকার প্রত্যাশী সাংবাদিকরা ব্যক্তিগতভাবে-সম্পাদকের সুপারিশসহ ই-মেইল [email protected] ​​​​​​​ এ তাদের আবেদন পিডিএফ আকারে পাঠাতে পারবেন। 

সাংবাদিকতার প্রত্যয়ন-প্রমাণ-গ্রহণযোগ্য প্রমাণপত্র এর সঙ্গে সংযুক্ত করতে হবে। সাংবাদিক বলতে প্রেস কাউন্সিল অ্যাক্ট , ১৯৭৪ এর সেকশন ২(জি) এ বর্ণিত সংবাদকর্মীদের বোঝাবে। অডিও-ভিজুয়াল এবং ডিজিটাল-অনলাইন মিডিয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন, বিধিতে (যদি থাকে) বর্ণিত সংজ্ঞা প্রযোজ্য হবে অথবা পূর্বোক্ত আইনের সংজ্ঞা প্রযোজ্য হবে। 

সাংবাদিকদের পেশাগত দায়িত্বের বাইরে ব্যক্তিগত দায় রয়েছে এমন কোনো মামলার তথ্য প্রেরণ করা যাবে না বলে তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে।

একাত্তর/এসি
কুমিল্লা-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে নির্বাচনী প্রচারের সময় সাংবাদিকদের কাজে বাধা দেয়া এবং ক্যামেরা ভাঙচুরের ঘটনার সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর