গণভবন ঘুরে দেখলেন প্রধান উপদেষ্টা

আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০৫:১৫ পিএম

গণভবনকে দ্রুত জাদুঘরে রূপান্তরের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার দুপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের জন্য জাদুঘর তৈরির লক্ষ্যে গণভবন ঘুরে দেখে উপদেষ্টাদের এ নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা।

পরিদর্শনকালে তিনি বলেন, এই গণভবনে ১৫ বছর থেকেছেন স্বৈরাচার শেখ হাসিনা। ৫ আগস্টে পতনের মাধ্যমে এই ভবন এখন তার সকল স্বৈরশাসনের প্রতীকে রূপান্তরিত হয়েছে।

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, আয়নাঘর (মিরর হাউস), যেখানে বৈষম্যমূলকভাবে হাসিনার কুখ্যাত নিরাপত্তা সংস্থা শত শত বিরোধী কর্মীকে গোপনে আটকে রেখেছিলো, তার একটি প্রতিরূপ গণভবনে নির্মাণ করা উচিত। আয়নাঘর যেন দর্শকদের গোপন বন্দীদের অত্যাচারের কথা মনে করিয়ে দেয়।

অধ্যাপক ইউনূস বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে ডিসেম্বরের মধ্যে জাদুঘরের জন্য প্রস্তাব চূড়ান্ত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

এ সময় অধ্যাপক ইউনূস উপদেষ্টাদের জাদুঘর বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করতে বলেন। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাদুঘরের জন্য প্রস্তাব চূড়ান্ত করতেও নির্দেশ দেন তিনি।

গণভবন পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন উপদেষ্টা আদিলুর রহমান খান, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। এছাড়া, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমও এসময় ছিলেন।

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ২০০৯ সাল থেকে হাসিনা শাসনের সব অপকর্ম জাদুঘরে সংরক্ষণ করা হবে।

তিনি জানান, অন্যান্য দেশের বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা হচ্ছে; তারা কীভাবে বিপ্লব ও বিদ্রোহ স্মরণে স্মারক নির্মাণ করেছে সেগুলো থেকে ধারণা নেয়া হচ্ছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয়। এদিন গণভবনে প্রবেশ করে কয়েক লাখ জনতা। তারা গণভবনের দেয়াল ও কক্ষে গ্রাফিতি এঁকে এবং হাসিনার বিরুদ্ধে নানা প্রতিবাদ নোট লিখে ক্ষোভ প্রকাশ করেন।

একাত্তর/আরএ
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ১৮ মাস দেশ পরিচালনার পর পুনরায় নিজ কর্মস্থল ইউনূস সেন্টারে ফিরেছেন নোবেল শান্তি পুরস্কারজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার সকালে রাজধানীর মিরপুরে...
সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজটি আর সক্রিয় থাকবে না বলে জানানো হয়েছে।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর