সৌদিকে আরো বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০৩:৫৬ পিএম

বাংলাদেশে আরো বিনিয়োগের জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সেই সঙ্গে দুই বন্ধুপ্রতীম দেশের মধ্যে সম্পর্ক জোরদার করতে বর্ধিত শক্তি ও অর্থনৈতিক সহযোগিতা কামনা করেছেন তিনি।

সোমবার ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আল দুহাইলান তেজগাঁও কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টা সৌদি রাষ্ট্রদূতকে বলেন, এখনই সময় সৌদি আরব আমাদের সর্বোত্তম সমর্থন দিতে পারে। দুই দেশের সম্পর্ককে অন্যান্য দেশের তুলনায় ‘অনন্য’ ও ‘আলাদা’ উল্লেখ করেন তিনি।

অধ্যাপক ইউনূস সৌদি আরবকে অর্থনৈতিক সহযোগিতার অংশ হিসেবে তারল্য সহায়তা বাড়ানোর জন্য বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকে তহবিল জমা রাখার জন্য সৌদি সরকারের কাছে অনুরোধ জানিয়ে বলেন, এটি হবে অন্তবর্তীকালীন সরকারের প্রতি চমৎকার সহযোগিতার ইঙ্গিত।

তিনি জ্বালানি ও পেট্রোলিয়াম পণ্যের ছাড় সরবরাহ, বাণিজ্য বৃদ্ধি এবং বাংলাদেশি তরুণদের প্রশিক্ষণে সৌদি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান, যাতে তেলসমৃদ্ধ দেশে আরও দক্ষ ও প্রশিক্ষিত কর্মী পাঠাতে পারে ঢাকা।

সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের অবদানের কথা স্বীকার করে রাষ্ট্রদূত আল দুহাইলান বলেন, আরও দক্ষতা অর্জন তাদের আরও ভালো বেতন পেতে এবং দেশে আরও রেমিট্যান্স পাঠাতে সাহায্য করবে।

বর্তমানে প্রায় তিন মিলিয়ন বাংলাদেশি সৌদি আরবে কর্মরত। বছরে বিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠাচ্ছেন তারা।

রাষ্ট্রদূত আল দুহাইলান বলেন, সৌদি আরব প্রতিদিন গড়ে পাঁচ হাজার বাংলাদেশি অভিবাসী ও মুসলিম হজযাত্রীকে ভিসা দেয়। ২০২৩ সালে প্রায় অর্ধ মিলিয়ন বাংলাদেশি ওমরাহ হজ পালন করতে সৌদি আরবে গিয়েছিলেন, যা আগের বছরের তুলনায় ৩৭ শতাংশ বেশি।

রাষ্ট্রদূত আরও বলেন, তার দেশ বাংলাদেশে আরও বিনিয়োগ করতে আগ্রহী এবং বন্দর ও লজিস্টিক খাতে বিশেষ করে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরে এবং আকওয়া পাওয়ারের বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে প্রস্তাবিত সৌদি বিনিয়োগের সুবিধার্থে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সহায়তা চেয়েছে।

তিনি সৌদি জাতীয় দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানিয়ে দুটি পবিত্র মসজিদের রক্ষক বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কাছ থেকে দুটি চিঠি হস্তান্তর করেন।

সৌদি আরবের রাষ্ট্রদূত বলেন, আমার সরকার বাংলাদেশে স্থিতিশীলতা দেখতে চায় এবং ইনশাআল্লাহ বাংলাদেশ সরকারকে সমর্থন দিতে প্রস্তুত।

এ সময় তিনি প্রধান উপদেষ্টাকে পবিত্র কোরআনের একটি অনুলিপি এবং সৌদি আরবের জাতীয় পাখি বাজপাখির প্রতিরূপ উপহার দেন।

একাত্তর/আরএ
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত 'মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি' বা মক্কা ডিফেন্স প্যাক্ট নিয়ে বাংলাদেশ ইতিবাচক মনোভাব ও আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী...
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত সৌদি আরবের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী ওয়ালিদ এল-খেরেজি। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর