সাবেক ডিসি জসিমকে কারাগারে পাঠালো ট্রাইব্যুনাল

আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ০৮:২০ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার পুলিশের সাবেক ডিসি জসিম উদ্দিন মোল্লাকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। খবর বাসস।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল বুধবার এ আদেশ দেয়। জুলাই-আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় এই প্রথম কোন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হলো।

বুধবার সকালে জসিম উদ্দিন মোল্লাকে রংপুর থেকে গ্রেপ্তার করা হয়। বিকেলে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত ১৩ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত আলাদা প্রজ্ঞাপনে জসিম উদ্দিনকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল।

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, জসিম উদ্দিন ডিএমপির মিরপুর জোনের ডিসি হিসেবে কর্মরত ছিলেন। তার অধীনে মিরপুর অঞ্চলের সাতটি থানা ছিল। জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে সেখানে শতাধিক হত্যাকাণ্ডের ঘটনাসহ মানবতাবিরোধী নির্মম অপরাধ সংগঠিত হয়। এ সকল হত্যাকাণ্ডসহ সেখানে ছাত্র-জনতার ওপর পরিচালিত নির্মমতার ঘটনায় অন্তত ৩৫টি মামলায় আসামি রয়েছেন জসিম উদ্দিন মোল্লা।

চিফ প্রসিকিউটর বলেন, এই পুলিশ কর্মকর্তার (ডিসি জসিম উদ্দিন মোল্লা) বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ততার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রসিকিউশনের মাধ্যমে মোট ১৭ জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছিল।

চিফ প্রসিকিউটর বলেন, এ আবেদন মঞ্জুর করে ১৭ জনের বিরুদ্ধে ২৭ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। তাদের গ্রেপ্তার করে ২০ নভেম্বর ট্রাইব্যুনালে হাজির করার জন্য আদেশ দেয়া হয়। তাদের মধ্যে আসামি জসিম উদ্দিন মোল্লাকে বুধবার গ্রেফতার করে হাজির করা হলো। আগামী ২০ নভেম্বর এ মামলার ধার্য তারিখে জসিম উদ্দিন মোল্লাকে ট্রাইবুনালে হাজির করতে হবে বলে জানান এডভোকেট তাজুল ইসলাম।

চিফ প্রসিকিউটর বলেন, জুলাই-আগস্টে নির্মমতার ঘটনায় জড়িত ব্যক্তি যতই ক্ষমতাধর হোক তাকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে। তবে এই সময়ে অপরাধে সম্পৃক্ত ছিলেন না এমন কেউ হয়রানি হবেন না। তাদের কোন ভয় নেই। আমরা ন্যায়বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। জুলাই-আগস্টে নির্মমতার শিকার এবং যারা শহিদ হয়েছেন তাদের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা রয়েছে।

গত ৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারা দেশে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন অফিসে অনেক অভিযোগ জমা পড়ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বরাবর এখন পর্যন্ত ৭৫টির মতো অভিযোগ জমা পড়েছে বলে প্রসিকিউশন সূত্র জানায়।

গত ১৭ অক্টোবর শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারির মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরু হয়।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পদত্যাগ করে ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে টানা প্রায় ১৬ বছরের শাসনের পতন হয়।

গত জুলাই-আগস্টে গড়ে ওঠা ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে আওয়ামী লীগ সরকার ও তার অনুগত প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংগঠিত করে। জাজ্জল্যমান এ অপরাধের বিচার অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

আওয়ামী লীগ সরকারের সাবেক ১০ মন্ত্রী, দুই উপদেষ্টা, অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক এক সচিবসহ মোট ১৪ জনকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আগামী ১৮ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেয়া হয়েছে। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ২৭ অক্টোবর এ আদেশ দেয় ট্রাইব্যুনাল।

এআর
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। 
জেলা প্রশাসকদের যথাসম্ভব মানুষের উপকার করার মানসিকতা নিয়ে সামনে এগোনোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশের ১১টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
গাজীপুর, পঞ্চগড়, কুষ্টিয়া, নেত্রকোনা ও চাঁপাইনবাবগঞ্জ—এই পাঁচ জেলার জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করেছে সরকার। রোববার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের আলিশান দুটি ফ্ল্যাট দখলে নিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
লিওনেল মেসির আর্জেন্টিনা বনাম লামিন ইয়ামালের স্পেনের মধ্যে বিশ্বকাপ ফাইনাল দেখতে ফুটবল প্রেমীদের পকেট যে রীতিমতো গড়ের মাঠ হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না! নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর