অক্টোবরে নির্যাতনের শিকার ২০০ নারী ও কন্যাশিশু

আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ১১:৩৮ এএম

চলতি বছরের অক্টোবর মাসে সারাদেশে বিভিন্নভাবে ৭৪ জন কন্যাশিশু ও ১২৬ জন নারী নির্যাতনের শিকার হয়েছেন।

বৃহস্পতিবার বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সংস্থাটি ১৬টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই প্রতিবেদন প্রস্তুত করে।

পত্রিকায় প্রকাশিত সংবাদের তথ্য বলছে, ২০২৪ সালের অক্টোবর মাসে মোট ২০০ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। এরম ধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৩০ জন কন্যাশিশুসহ ৪৪ জন। তার মধ্যে ২ জন কন্যাশিশুসহ ৮ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে, ১ জন কন্যাশিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এছাড়া ৭ জন কন্যাশিশুসহ ৯ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, যৌন নিপীড়নের শিকার হয়েছে ৭ জন কন্যাশিশুসহ ৯ জন। ২ জন কন্যাশিশুসহ ৪ জন উত্ত্যক্তকরণের শিকার হয়েছে। এসিডদগ্ধের শিকার হয়েছে ২ জন, তারমধ্যে ১ জনের এসিডদগ্ধের কারণে মৃত্যু হয়েছে। ৩ জন অগ্নিদগ্ধের শিকার হয়েছে, তারমধ্যে ২ জনের অগ্নিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়, যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ৬ জন, তারমধ্যে ৪ জন যৌতুকের কারণে হত্যার শিকার হয়েছে। শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে ১০ টি, এরমধ্যে কন্যাশিশুসহ ১ জন রয়েছে। ৩ জন গৃহকর্মী নির্যাতনের ঘটনা ঘটেছে, তারমধ্যে হত্যার ঘটনা ঘটেছে ১ জন কন্যাশিশুর।

প্রতিবেদনে আরও তুলে ধরা হয়েছে, বিভিন্ন কারণে ৪ জন কন্যাশিশুসহ ৫০ জনকে হত্যা করা হয়েছে। এছাড়াও ২ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে। ৫ জন কন্যাশিশুসহ ১৮ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ৬ জন কন্যাশিশুসহ ১৪ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে, তারমধ্যে ১ জন আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছে। ৪ জন কন্যাশিশুসহ ৬ জন অপহরণের ঘটনার শিকার হয়েছে। বাল্যবিবাহের ঘটনা ঘটেছে ৪টি।

এছাড়াও বাল্যবিবাহের চেষ্টার ঘটনা ঘটেছে ২টি। ২ জন সাইবার ক্রাইমের শিকার হয়েছে এবং ১২ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে।

এআর
বিচারহীনতার কারণে দেশে ধর্ষণসহ নারী নিপীড়নের ঘটনা কমছে না। ধর্ষকদের কঠোর ও দৃশ্যমান শাস্তি নিশ্চিত করা না গেলে এই পরিস্থিতির কোনো উন্নতি হবে না বলে মনে করছেন নারী অধিকার কর্মী ও আইনবিদরা।
নারী নির্যাতন, নারীর প্রতি আক্রমণাত্মক ভঙ্গি, কটূক্তি, ইভ টিজিং, হেনস্তা, যৌন হয়রানি বিষয়ে কার্যকরী ব্যবস্থা নিতে হটলাইন সেবা চালু করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। 
দেশে চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ১১ মাসে ১০৩৬ কন্যাসহ ২৩৬২ জন নারী নির্যাতনের শিকার হয়েছে। একই সময়ে উদ্বেগজনকভাবে বেড়েছে নারী হত্যার ঘটনা।
দেশে সাক্ষ্যপ্রমাণ আইনে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ বিচারের ক্ষেত্রে অভিযোগকারী নারীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলা এবং দুশ্চরিত্র প্রমাণের যে আইনি সুযোগ ছিল, সে সংক্রান্ত দুটি ধারা বাতিল করার...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর