সব স্টেকহোল্ডােরদের মতামতের ভিত্তিতে নির্বাচনের রোডম্যাপ

আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ০৪:১০ পিএম

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, কমিশন সব অংশীজন, সবার মতামতের ভিত্তিতে সুচিন্তিত সুপারিশমালাসহ প্রতিবেদন সরকারের কাছে জমা দেবে। তার ভিত্তিতে নির্বাচনের রোডম্যাপ তৈরি হবে।

শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁও কমিশন সভা কক্ষে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসময় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান জানান, এখন পর্যন্ত এই কমিশন ২১টি সভা করেছে। কমিশনের সদস্যরা নির্বাচনের আইন-কানুন, বিধি-বিধান নিয়ে নিজেদের মধ্যে খোলামেলা আলোচনা করে যাচ্ছে। যার ভিত্তিতে তারা সুপারিশমালা তৈরি করবেন।   

সাবেক সিইসি মোহাম্মদ আবু হেনার সঙ্গে বৈঠক করে নির্বাচন ব্যবস্থা নিয়ে তার মতামত ও পরামর্শ নেওয়া হয়েছে। একই সঙ্গে কমিশনের ই-মেইল, ম্যাসেঞ্জারসহ ব্যক্তিগতভাবেও অনেক মতামত পাচ্ছেন বলেও জানান বদিউল আলম মজুমদার। 

এসময় কমিশনের পক্ষ থেকে নির্বাচন কমিশন (ইসি) গঠন, নির্বাচন প্রক্রিয়া, প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া, ভোটার তালিকা সংশোধন, নির্বাচনী অপরাধ, সীমানা নির্ধারণ, ব্যয়, পর্যবেক্ষণ, জাতীয় পরিচয়পত্র, স্থানীয় সরকার নির্বাচনসহ গত তিনটি জাতীয় নির্বাচনে মাঠ প্রশাসনের  ভূমিকা কেমন ছিল এ বিষয়ে সাংবাদিকদের থেকে সুস্পষ্ট মতামত চাওয়া হয়েছে। 

স্বাগত বক্তব্যে কমিশনের সদস্য, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ বলেন, গত নির্বাচনে কমিশন ব্যয় করেছে প্রায় দুই হাজার কোটি টাকা। কোথায়, কীভাবে এই টাকা ব্যয় হয়েছে এটার তদন্ত হওয়া উচিত। এছাড়া পোস্টাল ব্যালট, প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থাও কথা জানান তিনি।

তিনি আরও জানান, স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হোক, এটা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন চায় না। 

একাত্তর/এসি
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দেশের সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা আগামী ১০ আগস্টের মধ্য প্রস্তুত করতে মাঠপর্যায়ে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 
দেশের শূন্য হয়ে পড়া সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো সময়মতো সম্পন্ন করতে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী অক্টোবর মাসকে সামনে রেখে এই নির্বাচনী...
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বয়স এবং নাম সংশোধনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া বাকি ছয়টি...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার ব্যবহার থাকছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর