দুই সপ্তাহের মধ্যে বিচারপতি নিয়োগে আইন

আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ০১:০৮ পিএম

আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, হাইকোর্ট ও আপিল বিভাগে বিচারপতি নিয়োগে একটি আইন করার চেষ্টা করা হচ্ছে। এটি দুই সপ্তাহের মধ্যে হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। পরবর্তী বিচারপতি এই আইনে নিয়োগ হবে। একই সঙ্গে তিনি জানান, পরীক্ষার মাধ্যমে পিপি, এপিপি নিয়োগ করতে একটি আইন এ বছরের মধ্যেই করা হবে।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

এসময় আইন উপদেষ্টা জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট সংশোধন করে বিচারের যৌক্তিকতা বাড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এটি অনুমোদিত হবে। ভেটিংয়ের পাশাপাশি কিছু নতুন আইন হবে।

রাজনৈতিক দলের বিচারের ক্ষেত্রে আদালত যদি মনে করে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে সুপারিশ করতে পারে।

তিনি বলেন, রাজনৈতিক দলের বিচারের ক্ষেত্রে যে অধ্যাদেশ করা হবে তার প্রস্তাবনায় আছে- আদালত যদি মনে করে, তাহলে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার কাছে সুপারিশ করতে পারে। তবে এ নিয়ে এখনও কিছু হয়নি, উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নেবে।

এদিকে দেশে ঢালাও মামলার অভিযোগ বেশ পুরনো। সাধারণ মানুষ থেকে সাংবাদিক কেউ বাদ যাচ্ছেন না এই বিড়ম্বনা থেকে। বাধ্য হয়ে অনেকেই পালিয়ে বেড়াচ্ছেন। ভুগছেন সীমাহীন হয়রানিতে।

এমন হয়রানির যারা শিকার হয়েছেন তাদের জন্য সুখবর দিয়েছেন আইন উপদেষ্টা। বলেছেন, ঢালাও মামলায় অহেতুক যারা হয়রানির শিকার হচ্ছেন, তারা এ থেকে প্রতিকার পাবেন। এসপি, জেল সুপার, লিগ্যাল অফিসার নিয়ে একটি কমিটির সুপারিশ করা হবে। এমনকি যারা হয়রানিমূলক মামলা করছে তাদেরও বিচার হবে।

ছাত্র-জনতার গণআন্দোলন দমনে প্রায় সব মামলা বাতিল করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সাইবার সিকিউরিটি আইন বাতিলের সঙ্গে সঙ্গে সব হয়রানিমূলক মামলা রহিত হবে।

এছাড়া গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে তদন্ত কমিটির সুবিধার জন্য প্রয়োজনীয় আইন সংশোধন করা হচ্ছে বলেও জানান আইন উপদেষ্টা।

সম্প্রতি আন্দোলনের নগরীতে পরিণত হয়েছে রাজধানী ঢাকা। সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত প্রায় পাঁচ ঘণ্টা মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ের দাবি করেন শিক্ষার্থীরা। এসময় চলন্ত ট্রেনে পাথর ছোড়া হয়। এতে আহত হয় নারী, শিশুসহ বেশ কয়েকজন।

এই প্রসঙ্গ টেনে আসিফ নজরুল বলেন, আন্দোলনের নামে অনেকেই জনদুর্ভোগ তৈরি করছে। রাতারাতি কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করতে বলছে। আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে, অনেকে সরকারকে পেয়ে বসেছে। কিন্তু প্রয়োজনে এসব বিষয় সরকার কঠোর হবে।

একাত্তর/এসি
আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ এবং পবিত্র রমজান মাস শুরুর আগেই নতুন সরকার গঠিত হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
আইনি জটিলতায় নতুন সংসদ সদস্যদের শপথ পড়াতে পারবেন না আগের সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার। সংবিধান অনুযায়ী এমপিদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মনোনীত প্রধান বিচারপতি কিংবা প্রধান নির্বাচন কমিশনার। তবে...
ওমানে বাংলাদেশি কর্মীদের জন্য বন্ধ থাকা ওয়ার্ক ভিসা আগামী দুই মাসের মধ্যে পুনরায় চালু করার আশ্বাস দিয়েছে ওমান সরকার।
বিচার বিভাগে ডিজিটাল রূপান্তরের ফলে বিচারপ্রার্থী মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরজুড়ে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১...
দেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমাগত অবনতি অব্যাহত রয়েছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর