দেশে এলো সিনোফার্মের আরও ১৭ লাখ ডোজ টিকা

আপডেট : ১২ আগস্ট ২০২১, ১০:৪৫ এএম

ভ্যাকসিনের আন্তর্জাতিক প্রকল্প কোভ্যাক্সের আওতায় চীনের সিনোফার্মের তৈরি আরও ১৭ লাখ ডোজ করোনা টিকা পৌঁছেছে বাংলাদেশে। 

মঙ্গলবার (১০ আগস্ট) সন্ধ্যার ৭টার দিকে এমিরেটসের একটি কার্গো ফ্লাইট টিকার এই চালান নিয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কোভ্যাক্স সুবিধার আওতায় আজকের ১৭ লাখ ডোজের পাশাপাশি বৃহস্পতিবার (১২ আগস্ট) ৬১ হাজার, শুক্রবার (১৩ আগস্ট) চীন সরকারের উপহারের ১০ লাখ এবং শনিবার (১২ আগস্ট) বাংলাদেশের কেনা টিকার আরও ১০ লাখ ডোজ আসবে।

আরও পড়ুন: মজুদ কমে আসায় গতি হারাচ্ছে গণটিকা কর্মসূচি

এর আগে দেশে এসেছে সিনোফার্মের ৮১ লাখ ডোজ টিকা। যার মধ্যে চীন সরকারের উপহারের ১১ লাখ ডোজ ও বাংলাদেশের কেনা ৭০ লাখ ডোজ টিকা।  

এদিকে সিনোফার্মের আরও সাড়ে সাত কোটি ডোজ টিকা কিনতে চীনা কোম্পানিটির সঙ্গে চুক্তি করেছে সরকার। কয়েক দফায় এসব টিকা দেশে আসবে। 


একাত্তর/আরবিএস   

সারাদেশে গেলো ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ১৫৩ জনের।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে তিন লাখ ৮৩ হাজার ৮০ ডোজ পোলিও টিকা অনুদান হিসেবে দিয়েছে চীনের শীর্ষস্থানীয় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান সিনোভ্যাক...
আগামী এক সপ্তাহের মধ্যে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
হামের প্রাদুর্ভাব মোকাবেলায় সরকার আজ রোববার পর্যন্ত দুই দফায় দেশের ১৯ লাখ ৫৩ হাজার ৮৪৩ জন শিশুকে টিকা দিয়েছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর