রাজাকারের তালিকা চাইলেও করা যাবে না: উপদেষ্টা

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ০৯:৪০ পিএম

১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করা রাজাকারের তালিকা করা সম্ভব নয় বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম। বুধবার বিকেলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন তিনি।

বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে উপদেষ্টা ফারুক ই আজম বলেন, রাজাকারের তালিকার ব্যাপারে মন্ত্রণালয়ে আমি কোনো ফাইল পাইনি। এখনো আমার কাছে আসেনি। সচিব মহোদয় বলছেন মন্ত্রণালয়ের কাছে রাজাকারের তালিকার কোনো কপি, কোনো নথি নেই। তাই রাজাকারের তালিকা চাইলেও করা যাবে না।

তিনি বলেন, রাজাকারের তালিকার মতো মুক্তিযোদ্ধার তালিকাও করা যাচ্ছে না। বাস্তবকে অস্বীকার করে আমরা কিছুই করতে পারবে না। ৫০ বছর পূর্বে ঘটে যাওয়া একটা ঘটনা এখন কোথায় কে আছে, না আছে- কার কাছ থেকে কী নথি পেয়ে আমরা এগুলো করবে। এটা তো আমার মনে হয় অনেক বেশি দুরূহ কাজ।

 

এআর
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর...
আগামী ২৫ মার্চ রাতে সারাদেশে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক-আউট’ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নে সংসদ ও জনগণ একসাথে কাজ করবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর