শহীদ মিনারে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের শ্রদ্ধা নিবেদন

আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ০১:০৩ পিএম

কেন্দ্রীয় শহীদ মিনারে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শ্রদ্ধা নিবেদন করেছেন।

শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে তারা শ্রদ্ধা জানান।

এর আগে, সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসসহ অন্য উপদেষ্টারা। শুক্রবার সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে তারা শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে, সকালে ড. মুহাম্মদ ইউনূস হেলিকপ্টারে করে রাজধানীর তেজগাঁও থেকে সাভারে স্মৃতিসৌধে যান। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা দেন তিনি।

গতকাল বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন ড. মুহাম্মদ ইউনূস। দায়িত্ব নেওয়ার পর তিনি এক নতুন বাংলাদেশ উপহার দেওয়ার অঙ্গীকার করেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, শুক্রবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের, সুবিচারের, মানবাধিকারের, নির্ভয়ে মত প্রকাশের স্বাধীনতা ও সবার স্বাচ্ছ্যন্দে জীবন ধারণে সরকারের সহযোগিতা সবাই উপভোগ করবেন। এটা আমাদের সরকারের লক্ষ্য। এ লক্ষ্য পূরণে আমাদের সহায়তা করুন।

তিনি বলেন, স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ছাত্রজনতা জয়ী হয়েছেন। সারাবিশ্ব আজ অবাক হয়ে বলছে সাবাশ বাংলাদেশ। সাবাশ বাংলাদেশের ছাত্রজনতা। আমরা এই অর্জনকে আরও অনেকদূর নিয়ে যেতে চাই।

তিনি আরও বলেন, সমৃদ্ধ বাংলাদেশের জন্য তরুণদের শক্তিকে কাজে লাগাতে হবে। আমাদের ছাত্রজনতার জন্য কিছুই অসম্ভব নয়। আমাদের তরুণরা অসম্ভবকে সম্ভব করতে পারে, তারা সেজন্য প্রতিজ্ঞাবদ্ধ। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে দূরে থাকি, সবার জন্য মুক্ত পরিবেশ তৈরি করতে পারি, আমাদের বিজয় অবশ্যই হবে।

উল্লেখ্য, শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর ৬ আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এরপর ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে বৃহস্পতিবার বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে।

এআর
সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত হলেন ভাষা সংগ্রামী আহমদ রফিক। কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা তার কফিনে শেষ শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।
বিগত সরকারের আমলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্যার’ সম্বোধন করার যে নির্দেশনা ছিলো তা বাতিল করেছে উপদেষ্টা পরিষদ। নির্দেশনা থাকায় অন্যান্য উচ্চপদস্থ নারী কর্মকর্তাদের মধ্যেও ‘স্যার’ সম্বোধন...
আগামী ৩১ ডিসেম্বরকে সামনে রেখে বিভিন্ন স্লোগান লিখে সামাজিক যোগাযোগমাধ্যম নতুন আলোচনার জন্ম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। সেদিন কী হতে যাচ্ছে তা নিয়ে ব্যাপক...
সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য একুশে পদকপ্রাপ্ত রবীন্দ্রসংগীত শিল্পী পাপিয়া সারোয়ারের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়েছে। প্রিয় সংগীতশিল্পীকে শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করতে কেন্দ্রীয়...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর