জুলাই গণহত্যার বিচারে গাফলতি হচ্ছে না: আইন উপদেষ্টা

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:৪২ পিএম

জুলাই গণহত্যার বিচারে কোন রকমের গাফলতি হচ্ছে না বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে ঐক্য সংস্কার নির্বাচন নিয়ে আয়োজিত গুম হত্যা বিষয়ক সংলাপে একথা বলেন তিনি।

এসময় তিনি জানান, ট্রাইব্যুনালে বিচারকাজ শুরু করতে হয়েছে শূন্য হতে। তবে সকল সমস্যা কাটিয়ে বিচারকাজ দ্রুতই করা হচ্ছে।

তিনি বলেন, গণহত্যার বিচার নিয়ে যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে, সে লক্ষ্যে যৌক্তিকতা বজায় রেখেই বিচার সম্পন্ন করা হবে।

তিনি উল্লেখ করেন, আইন উপদেষ্টা হিসেবে তার প্রধান দায়িত্ব জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা।

এসময় এক প্রশ্নের জবাবে তিনি হাসান মাহমুদ, ওবায়দুল কাদের মতো লোকগুলো কিভাবে পালিয়ে গেলো তার উত্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চান।

একইসাথে তিনি বলেন, তাদের গ্রেপ্তার করতে না পারা আমাদের সরকারের ব্যর্থতা।

একাত্তর/আরএ
আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বইয়ে এআই, রোবোটিক্স, মেশিন লার্নিং ও সাইবার সিকিউরিটিকে গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা...
প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, জিপিএ-৫ এর কৃত্রিম বন্যা ভাসিয়ে দিয়ে শিক্ষাব্যবস্থায় মিথ্যা বার্তা দেওয়ার পথ বন্ধ করে মেধা,...
২০২৪ সালে স্বৈরাচারবিরোধী জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নির্বিচারে ছাত্র-জনতা গণহত্যার বিচার এবার চূড়ান্ত পর্বের দ্বারপ্রান্তে! ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং শীর্ষ সাত...
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত হেভিওয়েট আসামির সর্বোচ্চ শাস্তি...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর