‘আগের সরকারকে ফিরিয়ে আনতেই এসব হচ্ছে কিনা মানুষ জানতে চায়’

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:২৬ পিএম

শেখ হাসিনা কখনও মানুষের কথা কর্ণপাত করেন নাই। হাসিনা পরিকল্পনা করেছিলো বিএনপিকে ধ্বংস করতে। অথচ তিনি আজ পালিয়েছেন। এখন পূর্বের সরকারকে ক্ষমতায় আনার জন্য এসব ঘটনা ঘটানো হচ্ছে কিনা তা মানুষের মনে প্রশ্ন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

এসময় তিনি অন্তর্বর্তী সরকারের প্রধানকে উল্লেখ করে বলেন, যদি কোন অঘটন ঘটে তার দায় আপনাকে নিতে হবে। শেখ হাসিনা শোনেনি, কিন্তু আপনাকে শুনতে হবে।

তিনি প্রশ্ন রেখে বলেন, আগুন লাগালো কে? তিনদিন পার হলো, তাও কেনো মানুষ কারণ জানতে পারলো না। 

জয়নুল আবদিন বলেন, আওয়ামী লীগ কখনো দেশের ভালো চায়না। অনুগ্রহ করে নামগুলো প্রকাশ করুন, কারা এই ঘটনার সাথে জড়িত। কারা শেখ হাসিনাকে আবারো দেশে নিয়ে আসতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

তিনি প্রশ্ন রাখেন, হারুন বিপ্লবকে কেনো গ্রেপ্তার করা হচ্ছে না?

তিনি বলেন, নির্বাচনের ম্যাপ দিতে হবে। সংস্কারের কথা বলে মঈন ফখরুদ্দীন সরকার করবেন না। কিংস পার্টি দেখেছি। মাননীয় ইউনুস সাহেব, সংসদে কথা বলার মতো অবস্থা তৈরি করে দেন। বিএনপি এমন নির্বাচন চায় না যেখানে দিনে ভোট না হয়ে রাতের ঝোঁক থাকে।

নির্বাচন দিন, নির্বাচনের দিনক্ষণ ঠিক করুন। জনগণের হাতে ক্ষমতা দিন, যোগ করেন জয়নুল আবদিন ফারুক।

একাত্তর/আরএ
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর