২০ জানুয়ারি বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ০৮:০৬ পিএম

আগামী ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করবে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে ছুটির দিনের কার্যক্রম অব্যাহত রাখতে মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

রোববার (৫ জানুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী মাঠ কর্মকর্তাদের নির্দেশনাটি পাঠিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, সারাদেশে একযোগে সব উপজেলা/থানার তথ্য সংগ্রহ না করে যখন যে উপজেলায় নিবন্ধন কার্য শুরু হবে তার আগে সেসব উপজেলা/থানার তথ্য সংগ্রহ করতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট সিনিয়র জেলা নির্বাচন অফিসার/জেলা নির্বাচন অফিসাররা স্থানীয়ভাবে উপজেলা/থানাভিত্তিক তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রমের সময়সূচি নির্ধারণপূর্বক অঞ্চলভিত্তিক একত্রীকরণ করে এতদসঙ্গে পাঠানো ছক অনুযায়ী নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখায়, অধিশাখায় ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে পাঠাতে হবে। বিশেষ দিবসের ছুটি ব্যতীত সাধারণ ও সাপ্তাহিক ছুটির দিনে নিবন্ধন ও তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান থাকবে।

এছাড়া একযোগে সব জেলায় টিম সংখ্যা অনুযায়ী একসঙ্গে ১-৭টি টিমে বায়োমেট্রিকসহ নিবন্ধন কার্যক্রম চলমান রাখতে হবে। তবে জেলা নির্বাচন অফিসার আঞ্চলিক নির্বাচন অফিসারের তত্ত্বাবধানে তার আওতাধীন উপজেলা/থানা নির্বাচন অফিসারদের সঙ্গে পরামর্শ করে কোন উপজেলা/থানার নিবন্ধন শেষ করে কোন উপজেলা/থানা কার্যক্রম শুরু করবেন, টিম ও অপারেটর সংখ্যার ওপর ভিত্তি করে তার একটি পূর্ণাঙ্গ এবং বাস্তবিক সিডিউল প্রস্তুত করে আঞ্চলিক নিবচন অফিসারের মাধ্যমে তা নির্বাচন কমিশন সচিবালয়, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটকে অবহিত করে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে।

২০ জানুয়ারি থেকে তিন ফেব্রুয়ারি

বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ এবং মৃত ব্যক্তিদের ভোটার তালিকা থেকে কর্তন করতে তথ্য সংগ্রহ।

পাঁচ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল

নিবন্ধন কেন্দ্রে নিবন্ধন (বায়োমেট্রেক গ্রহণসহ)। ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম অথবা বিগত ভোটার তালিকার হালনাগাদ থেকে বাদ পড়েছেন তাদের নিবন্ধন করা হবে।

১২ ফেব্রুয়ারি থেকে ১২ এপ্রিল

উপজেলা/থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে ভোটার এলাকা স্থানান্তরের আবেদন গ্রহণ। মৃত ভোটারদের নাম কর্তনের তথ্যাদি এবং নতুন ভোটারের তথ্য সফটওয়্যারের সাহায্যে ডাটাএট্রি এবং আপলোড।

পাঁচ মে

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ কর্তৃক খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত ও সিএমএস পোর্টালে লিংক সরবরাহ।

একাত্তর/এসি
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দেশের সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা আগামী ১০ আগস্টের মধ্য প্রস্তুত করতে মাঠপর্যায়ে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা ৩১ আগস্ট প্রকাশ করবে ইসি।
দেশের শূন্য হয়ে পড়া সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো সময়মতো সম্পন্ন করতে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী অক্টোবর মাসকে সামনে রেখে এই নির্বাচনী...
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বয়স এবং নাম সংশোধনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া বাকি ছয়টি...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর