এজেন্সির জন্য ন্যূনতম হজযাত্রী কোটা এক হাজার: ধর্ম উপদেষ্টা

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ০৫:৫৭ পিএম

হজ ও উমরাহ মন্ত্রণালয় থেকে বাংলাদেশের প্রতিটি হজ এজেন্সির ক্ষেত্রে ন্যূনতম হজযাত্রীর কোটা এক হাজার জন নির্ধারণ করা হয়েছে, যা আর কমবে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
 
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে এ বছর হজ ব্যবস্থাপনার সর্বশেষ অগ্রগতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান তিনি। 

অন্তরবর্তী সরকারের ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন।

ধর্ম উপদেষ্টা বলেন, প্রক্রিয়া স্বচ্ছ করতেই সৌদি সরকার এমন উদ্যোগ নিয়েছে। কয়েকটি ছোট এজেন্সি মিলে একটি লিড এজেন্সি গঠন করেও হজ সংশ্লিষ্ট কার্যক্রম চালাতে পারবে। 

বাংলাদেশের পক্ষ থেকে বাড়ি ভাড়াসহ হজের সামগ্রিক প্রক্রিয়া এখনও সম্পন্ন না করায় সৌদি সরকার কিছুটা বিরক্ত বলেও জানান তিনি। 

ধর্ম উপদেষ্টা আরও বলেন, এ বছর হজের কোটা পূরণ না হওয়া সরকারের ব্যর্থতা নয়। এ বছর এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটার বিপরীতে হজে যেতে নিবন্ধন করেছেন ৮৭ হাজার ১০০ জন। যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন পাঁচ হাজার ২০০ জন আর বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৮১ হাজার ৯০০ জন। 

আরবিএস
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ১৫টি ফিরতি ফ্লাইটের মাধ্যমে মোট ৬ হাজার ১৭৫ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন।
চলতি বছর হজ কার্যক্রমের অংশ হিসেবে এখন পর্যন্ত ১০১টি হজ ফ্লাইটে মোট ৪০,৫৯০ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
আগামী বছর হজের খরচ মধ্যবিত্তের নাগালের মধ্য রাখতে চায় সরকার বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। 
হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব উপহার সামগ্রী ইতিমধ্যে ঢাকা হজ অফিসে পৌঁছেছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর