উন্নত চিকিৎসার জন্য আহত ১১ জন বিদেশে, আরও যাবেন ২৮ জন

আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ১০:৫৯ এএম

জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের মধ্যে ১১ জনকে বিদেশে পাঠানো হয়েছে জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম জানিয়েছেন, তাদের মধ্যে দুজন ইতোমধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাংলাদেশে ফেরত এসেছেন। এছাড়া আরও ২৮ জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

মোহাম্মদ রফিকুল আলম বলেন, এখন পর্যন্ত ১১ জন আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে এবং তাদের মধ্যে দুজন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে এসেছেন। আরও ২৮ জনের উন্নত চিকিৎসা নিশ্চিত করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

২৮ জনের মধ্যে ঢাকায় অবস্থিত বিদেশি মিশনগুলোর সাথে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে ১-৮ জানুয়ারি পর্যন্ত গুরুতর আহত আটজন এবং তাদের পরিবারের চার সদস্যের জন্য দ্রুত ভিসা প্রদান নিশ্চিত করা হয়েছে বলেও জানান তিনি। 

তিনি আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আহতদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য একটি ব্যাপক উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে।

এই প্রচেষ্টায় পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, বিদেশে বাংলাদেশি মিশন এবং বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশনগুলোর সহযোগিতা রয়েছে জানান তিনি। 

আলম আরও বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসা প্রক্রিয়াকরণকে অগ্রাধিকার দিয়েছে এবং ঢাকায় সংশ্লিষ্ট বিদেশি মিশনগুলোর সাথে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে, যারা তাদের পূর্ণ সহযোগিতা প্রদান করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আহত ব্যক্তিদের বিদেশে উন্নত চিকিৎসার সুবিধার্থে কাজ করার ক্ষেত্রে এই উদ্যোগের আওতায় স্বাস্থ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় চিকিৎসা বিবরণ, আর্থিক সহায়তা ও ডকুমেন্টেশন সরবরাহ করেছে।

আলম বলেন, বাংলাদেশের বিদেশি মিশনগুলো এবং ঢাকায় বিদেশি দূতাবাসগুলোর সম্মিলিত প্রচেষ্টা এ প্রক্রিয়াকে উল্লেখযোগ্যভাবে ত্বরান্বিত করেছে। 

তিনি আরও বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিদেশে সংশ্লিষ্ট বাংলাদেশি মিশনগুলো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিষয়টি তদারকি করছে এবং সর্বাধিক সহায়তা প্রদানের জন্য নিরবচ্ছিন্ন সমন্বয় নিশ্চিত করছে।

আরবিএস
বৈঠকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরা হয়। এতে বলা হয়, তাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনগত উদ্যোগ অব্যাহত রেখেছে।
নাগরিকদের জন্য দ্রুত, নির্ভরযোগ্য ও ঝামেলাহীন সেবা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশি নথিপত্রের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা অক্ষুণ্ন রাখতে ই-অ্যাপোস্টিল (ই-অ্যাপোস্টিল) ব্যবস্থা আরও...
পরিবেশ সুরক্ষা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি তরান্বিত করতে সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবহারের ওপর দৃষ্টি রেখে বাংলাদেশের ব্লু-ইকোনমি বা সামুদ্রিক অর্থনীতির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা খতিয়ে দেখছে...
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলামের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর