আয়কর গোয়েন্দা নজরে ছয় শতাধিক ব্যক্তি ও কোম্পানি

আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০৫:৫০ পিএম

রাতের ভোটের কারিগর ডিসি, এসপিসহ ছয় শতাধিক ব্যক্তি ও কোম্পানির বিরুদ্ধে কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তে মাঠে নেমেছে এনবিআরের কর গোয়েন্দা। তালিকায় আরও আছেন বুদ্ধিজীবী, চিকিৎসক, প্রকৌশলী, এনবিআর কর্মকর্তাসহ বিভিন্ন পেশার বিতর্কিত ব্যক্তিরা। 

কর গোয়েন্দারা জানান, দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি, তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। এছাড়া কানাডায় অর্থপাচারকারী ধরতে বিশেষ উদ্যোগ নেয়ার কথাও জানিয়েছেন তারা। 

জাল ভোট, কেন্দ্র দখল, প্রার্থীকে হুমকি, অস্ত্রের মহড়া, সহিংসতা নির্বাচনে অনিয়মের চিরাচরিত দৃশ্য। এছাড়া নির্দিষ্ট কোনো প্রার্থীকে জয়ী করতে প্রশাসনের পক্ষপাতমূলক কাজও অহরহই ঘটে। তবে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল কারচুপির এক ভিন্ন ও অভিনব কিন্তু লজ্জাজনক উদাহরণ। 

সেবার দিনে নয় বরং ভোট হয় রাতের আধারে। অভিযোগ আছে নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন ও আমলাতন্ত্র মিলেমিশে রাতের বেলায় ব্যালটে সিল মেরে আওয়ামী লীগ প্রার্থীদের জয় নিশ্চিত করে।  

অভিযোগ আছে নগদ টাকা, পদোন্নতিসহ নানা সুবিধার বিনিময়ে রচিত হয় আওয়ামী লীগের সেই বিতর্কিত বিপুল জয়। জুলাই অভ্যুত্থানের পর রাতের ভোটের কুশীলবদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি ওঠে বিভিন্ন মহলে। 

এর প্রেক্ষিতে ২০১৮ সালের সব জেলা প্রশাসক ও পুলিশ প্রধানদের আয়কর নথি সংগ্রহ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত সংস্থা। গোয়েন্দা নজরদারিতে এসেছে ব্যবসায়ী, তারকা, চিকিতসক, প্রকৌশলীসহ ছয় শতাধিক ব্যক্তি ও কোম্পানি।     

ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে জ্বালানি ও চিকিৎসা খাতের অন্যতম ইউনাইটেড গ্রুপ। এরই মধ্যে এই গ্রুপের একটি কোম্পানির কর ফাঁকির কিছু টাকা আদায়ও করেছেন গোয়েন্দারা। 

তারকাদের মধ্যে সাকিব আল হাসান, নিপুনসহ অনেকেই আছেন তদন্তের আওতায়। এরই মধ্যে সাকিবের মায়ের নথিতে সন্দেহজনক সম্পদ পেয়েছেন গোয়েন্দারা। তারা জানান, এনবিআরের সাবেক ও বর্তমান কিছু কর্মকর্তার বিরুদ্ধেও চলছে তদন্ত। 

২০২৪ এর দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপিদের বিরুদ্ধেও তদন্তে নেমেছেন গোয়েন্দারা। সংগ্রহ করা হচ্ছে তাদের ও পরিবারের আয়কর নথি। গোয়েন্দারা জানান, তদন্ত শুধু আয়কর নথিতে সীমাবদ্ধ থাকবে না। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে লেনদেনের তথ্য নেয়ার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে সরেজমিন তদন্তও হবে। বের করা হবে গোপন বা অন্য নামে থাকা সম্পদও।

কানাডায় অর্থপাচারের অভিযোগ তদন্তেও উদ্যোগ নিয়েছে কর গোয়েন্দা। কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে গণমাধ্যমে যাদের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ এসেছে তাদের কর নথি খতিয়ে দেখা হচ্ছে। এই তালিকায় আছেন সংসদ সদস্য, আমলা, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষ। 

 

একাত্তর/এসি
সিরাজগঞ্জের এনায়েতপুর ভার্সিটি ঘাট থেকে যতো দূর চোখ যায়, কেবলই উত্তাল যমুনা। নৌকায় প্রায় ঘণ্টাখানেকের নদীপথ পাড়ি দিয়ে, তারপর দু-চাকার বাহনে চরের ধূ ধূ ধূলিপথ। চরের শান্ত নিভৃত এক গ্রামে গড়ে উঠেছে...
পরিবেশ রক্ষা, কৃষিজমি সংরক্ষণ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে সরকার গত কয়েক বছরে জোরালো অভিযান চালিয়েছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে মার্চ ২০২৬ পর্যন্ত দেশে ২ হাজার...
হামে আক্রান্ত রোগীর ৮০ শতাংশের বয়স দু’বছরের নিচে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ৪ থেকে ১৫ মাস বয়সী শিশুরা। আর, সময়মত চিকিৎসা শুরু করতে না পারায়, মৃত্যুর হারও আশংকাজনক বলছেন...
অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপ যাত্রায় ৬৩ শতাংশ বাংলাদেশিই মানবপাচারকারী চক্রের কাছে বন্দী হয়। আর নির্যাতনের শিকার প্রায় ৮০ ভাগ। এমন তথ্য বেসরকারি উন্নয়ন সংস্থা- ব্র্যাকের। সিআইডি বলছে, মানবপাচারের সাথে...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর