বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্যের কুশীলবদের তালিকা হচ্ছে

আপডেট : ১৬ আগস্ট ২০২১, ১২:০৫ পিএম

কেবল কয়েকজন সেনা সদস্য নয়, সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পিছনে জিয়াউর রহমান এবং দেশি-বিদেশি ষড়যন্ত্র রয়েছে বলে মনে করে আওয়ামী লীগ।

দলটির নেতারা মনে করেন, খুনিদের মতো একদিন নেপথ্যের কুশীলবদেরও বিচার হবে। আর এ জন্য শিগগিরই কমিশন গঠনের কথা বললেন আইনমন্ত্রী।

এদিকে, মানব ইতিহাসের নির্মম এই হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ ইতিহাস সরকারিভাবে লিপিবদ্ধ না হওয়াকে দুর্ভাগ্যজনক বলছেন বুদ্ধিজীবীরা।

যে মানুষটি নিজের সাধ, আহ্লাদ, পরিবারের কথা ভুলে আজীবন লড়াই করলেন; এনে দিলেন স্বাধীনতা; সেই মানুষটিকেই হত্যা করে ফেলে রেখেছিলো রক্তপিপাসু খুনিরা। রাত ভোর হতেই ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু পরিবারের একে একে সবাইকে হত্যা করে খুনিরা।

শুধু ধানমন্ডি ৩২ নম্বর নয়, একই সময়ে আরো দুই জায়গায় হামলা চালিয়ে হত্যা করেছিলো বঙ্গবন্ধু ও তার পরিবারের অন্য সদস্যদের; হত্যার পর বিদেশি গণমাধ্যমে খুনিরা নিজেরাই দম্ভোক্তি করেছিলো।

জানিয়েছিলো কারা হত্যাকারী আর কারা ইন্ধনদাতা। আওয়ামী লীগ নেতারা বলছেন, জিয়াউর রহমান আর একাত্তরের পরাজিত শক্তির পরিকল্পনাতেই এই হত্যাকাণ্ড ঘটেছে।

আরও পড়ুন: বাংলাদেশের অর্থনীতির ভিত্তি দিয়েছিলেন বঙ্গবন্ধুই

১৫ আগস্টের হত্যাকাণ্ডের মদদদাতাদের চিহ্নিত করতে কমিশন গঠনের দাবি দীর্ঘ দিনের। আইনমন্ত্রী আনিসুল হক জানান, করেনার প্রকোপ কমলেই কমিশনের রূপরেখা চূড়ান্ত হবে।

হত্যাকাণ্ডের পর পার হয়েছে ৪৫ বছর। কিন্তু এখনো এই নিয়ে কোনো প্রমাণ্য গ্রন্থ প্রকাশ হয়নি। একটি প্রামাণ্য ইতিহাস প্রণয়ণের তাগিদ দিলেন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম। তিনি মনে করেন, এ ঘটনার প্রামাণ্য ইতিহাস আকারে প্রকাশিত হলে প্রজন্মের পর প্রজন্মের কাছে ঘৃণিত হবে খুনি ও তাদের পৃষ্ঠপোষকরা।

একাত্তর/আরএ

সিরাজগঞ্জের এনায়েতপুর ভার্সিটি ঘাট থেকে যতো দূর চোখ যায়, কেবলই উত্তাল যমুনা। নৌকায় প্রায় ঘণ্টাখানেকের নদীপথ পাড়ি দিয়ে, তারপর দু-চাকার বাহনে চরের ধূ ধূ ধূলিপথ। চরের শান্ত নিভৃত এক গ্রামে গড়ে উঠেছে...
পরিবেশ রক্ষা, কৃষিজমি সংরক্ষণ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে সরকার গত কয়েক বছরে জোরালো অভিযান চালিয়েছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে মার্চ ২০২৬ পর্যন্ত দেশে ২ হাজার...
হামে আক্রান্ত রোগীর ৮০ শতাংশের বয়স দু’বছরের নিচে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ৪ থেকে ১৫ মাস বয়সী শিশুরা। আর, সময়মত চিকিৎসা শুরু করতে না পারায়, মৃত্যুর হারও আশংকাজনক বলছেন...
অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপ যাত্রায় ৬৩ শতাংশ বাংলাদেশিই মানবপাচারকারী চক্রের কাছে বন্দী হয়। আর নির্যাতনের শিকার প্রায় ৮০ ভাগ। এমন তথ্য বেসরকারি উন্নয়ন সংস্থা- ব্র্যাকের। সিআইডি বলছে, মানবপাচারের সাথে...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর