ছয় মাসে বড় অর্জন সংস্কার প্রতিবেদন: রিজওয়ানা

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩১ পিএম

আওয়ামী লীগ সরকার পতনের ছয় মাস পার হলো। অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের সময়ও প্রায় একই। এই সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ নানা চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, এখনো সন্তুষ্টির অনেক জায়গা বাকি। তবে আশাহত নয় সরকার। একাত্তরের সাথে আলাপে তিনি জানান সংস্কার কমিশনের রিপোর্ট হাতে এসেছে। এবার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চলবে।

বৈষম্যমূলক কোটা বিরোধী আন্দোলন থেকে সরকার পতনের এক দফা। আর সেই একদফা থেকে ঐতিহাসিক গণঅভ্যুত্থান। যার জোয়ারে ভেসে যায় পতিত আওয়ামী লীগের ফ্যাসিবাদী।

দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। নতুন বাস্তবতায় গেলো ৮ আগস্ট দেশের হাল ধরেন ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।

কেমন গেলো এই সরকারের দেশ চালানোর ছয় মাস? আইনশৃঙ্খলা, বাজারের মানুষের নাভিশ্বাস এমন অনেক কিছুই নিয়েই ক্ষোভ আছে জনমনে। তবে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের ভাষায়; সন্তুষ্ট হবার জন্য অনেক কিছুই এখনও বাকি।

তিনি বলেন, ছয় মাসের অর্জন বলতে সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন। বেশ কটি কমিশনের প্রতিবেদন এখন প্রধান উপদেষ্টার দপ্তরে। তবে যাদের হাতে এই সংস্কার বাস্তবায়নের ভার; এবার সেই রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠকের অপেক্ষায় আছে অন্তর্বর্তী সরকার।

শিক্ষার্থীদের নতুন দল সরকারে থেকে, নাকি পদ থেকে পদত্যাগ করে। প্রশ্ন অনেক। তবে, উপদেষ্টা রিজওয়ানা হাসান নিশ্চিত করেছেন, যে বা যারাই দল করুক; তাতে সরকারের সমর্থনের কোন সুযোগ নেই।

সেন্টমার্টিনে পর্যটক যেতে দু মাসের নিষেধাজ্ঞা; উপদেষ্টা বললেন বিলীন হবার ঝুঁকিতে থাকা আট কিলোমিটারের এই দ্বীপ রক্ষার স্বার্থেই এমন উদ্যোগ।

এছাড়া বায়ুদূষণ, বনভূমি উদ্ধার, পলিথিন নিষিদ্ধ ও নদী-খাল দখলমুক্ত করার কার্যক্রমও চলছে জোরেশোরে। গতিটা ঠিক থাকলে শিগগিরই দৃশ্যমান হবে অনেক অর্জন।

 

এআরএস
বাংলাদেশে বাণিজ্যিক যৌন শোষণের শিকার হচ্ছে প্রায় ৩০ হাজার কন্যা শিশু, যার বড় একটি অংশই জীবনের প্রারম্ভে বা অপ্রাপ্তবয়সে এই অন্ধকার জগতে পা রাখতে বাধ্য হচ্ছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ট্রাফিকিং...
নতুন করে বৈধ অস্ত্রের লাইসেন্স দেয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। গত ১৬ সেপ্টেম্বর জেলা প্রশাসকদের কাছে আবেদন যাচাই-বাছাইয়ের নির্দেশ পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এ রায়ে ন্যায়-সুবিচার নিশ্চিত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 
২০২৪ সালের জুলাই-আগস্টের গণআন্দোলন দমনে হত্যা, সহিংসতা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর