বিমসটেকে ইউনূস-মোদীর দেখা হলেও বৈঠক নিশ্চিত নয়

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৬ পিএম

অবশেষে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠাতব্য এশিয়ার আঞ্চলিক সহযোগিতা জোট বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখা হচ্ছে। জোটটির মহাসচিব ইন্দ্র মনি পাণ্ডে এই তথ্য নিশ্চিত করেছেন। তবে দুই নেতার বৈঠক এখন নিশ্চিত নয়। 

৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিমসটেক (বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট) শীর্ষ বৈঠক। এতে ভারতসহ দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশগুলোর শীর্ষ নেতারা যোগ দেবেন। 

এই সম্মেলনে যোগ দেবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানে বিমসটেক সদর দপ্তরে এক সংবাদ সম্মেলন জোটের মহাসচিব ইন্দ্র মনি পাণ্ডে বলেন, দুই প্রতিবেশী দেশের সরকার প্রধানের মধ্যে দেখা হলেও, আনুষ্ঠানিক বৈঠকের বিষয়টি নিশ্চিত নয়। তিনি বলেন, দুই দেশের আগ্রহের ওপর এই বৈঠক নির্ভর করছে। 

তিনি বলেন, বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর দ্বিপাক্ষিক বিষয় নিয়ে কাজ করে না, বরং এই অঞ্চলের বাণিজ্য, যোগাযোগসহ নানান স্বার্থে কাজ করে। কিন্তু এই প্ল্যাটফর্ম ব্যবহার করে সদস্য দেশগুলো পরস্পরের সঙ্গে বোঝাপড়া বাড়াতে পারে বলে মন্তব্য করেন ইন্দ্র মনি পাণ্ডে। 

বিমসটেকের মহাসচিব বলেন, দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশগুলোর জোট বিমসটেক। চীন বা পাকিস্তান বিরোধিতা এর লক্ষ্য নয়।

আসন্ন সম্মেলনে বিমসটেকের সভাপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ডক্টর ইউনুস। এর আগে থাইল্যান্ড ২০২২ সালের ৩০ মার্চ শ্রীলঙ্কার কাছ থেকে বিমসটেকের চেয়ারম্যানশিপ গ্রহণ করেছিলো। বিমসটেকের সদস্য দেশ সাতটি- বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

এআরএস
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বাংলাদেশের জনগণ ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ১৮ মাস দেশ পরিচালনার পর পুনরায় নিজ কর্মস্থল ইউনূস সেন্টারে ফিরেছেন নোবেল শান্তি পুরস্কারজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার সকালে রাজধানীর মিরপুরে...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর