অপারেশন ডেভিল হান্ট: সারাদেশে গ্রেপ্তার ৪৯২

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৪ পিএম

যৌথবাহিনী পরিচালিত অপারেশন ডেভিল হান্টে গেলো ২৮ ঘণ্টায় আরও ৪৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে পুলিশ সদরদফতর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। 

এতে জানানো হয়, ‘অপারেশন ডেভিল হান্ট’ ও অন্যান্য অপরাধে বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত এক হাজার ৭৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে ৪৯২ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টের ভিত্তিতে এক হাজার ২৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে দেশীয় পাইপ গান দুইটি, কার্তুজ ছয় রাউন্ড এবং একটি করে চাপাতি ও রামদা উদ্ধার করা হয়। 

এর আগে ৭ ফেব্রুয়ারি গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার ঘটে। এর প্রতিবাদে পরদিন গাজীপুরে দিনভর বিক্ষোভ ও সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

পরবর্তীতে দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি থেকে গাজীপুরসহ সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়।

আরবিএস
পুলিশের ব্যবহৃত যানবাহন হামলার লক্ষ্যবস্তু হতে পারে উল্লেখ করে দেশব্যাপী সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর।
বাংলাদেশ পুলিশের শীর্ষ পদে পরিবর্তন এসেছে। নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে তাঁর দায়িত্বভার গ্রহণ করেছেন। পুলিশ সদরদপ্তরের এক সংবাদ...
‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ এর আওতায় বিশেষ অভিযানে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৩০৬ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 
অবৈধ অস্ত্র উদ্ধারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ পরিচালনা করছে সরকার। বিশেষ এ অভিযানে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৪৯৬ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর