শাপলা চত্বরের ঘটনায় পশ্চিমা সমর্থন নেয় ফ্যাসিস্ট সরকার: প্রেস সচিব

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৯ পিএম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বিশ্ব সন্ত্রাসের বিরুদ্ধে যখন বিশ্বজুড়ে যুদ্ধ চলছিল, ঠিক তখনি ২০১৩ সালের পাঁচ মে মতিঝিলে শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে হত্যাকাণ্ড চালিয়ে পশ্চিমা বিশ্বের সর্মথন নিয়েছিল ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট হাসিনা সরকার। সেই সঙ্গে বাংলাদেশে ভয়ের রাজনীতি প্রতিষ্ঠা করে ২০১৪ সালের নির্বাচনেও ভোট কারচুপির সর্মথন নেয় পশ্চিমা বিশ্বের আওয়ামী লীগ সরকার।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর এফডিসিতে ২০১৩ সালের পাঁচ মে শাপলা চত্বরে হত্যাকাণ্ড নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজনে ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠিত হয় তিনি এসব কথা বলেন। 

এসমসয় সময় হেফাজতের সমাবেশের হত্যাকাণ্ডের ঘটনায় কতো জন মারা গেছেন তার সঠিক সংখ্যা এখনও অজানা বলে জানান তিনি। 

এসময় ছায়া সংসদের সরকারি দলের পক্ষে যুক্তিতর্ক তুলে ধরেন তামিরুল মিল্লাত আলীম মাদ্রাসা। আর বিরোধ দলের পক্ষে যুক্তিখণ্ডন করেন তানজিমুল উম্মা আলীম মাদ্রাসা।

এদিকে ছায়া সংসদের মডারেটর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যার ঘটনায় তদন্ত কমিশন করার দাবি জানান।

ছায়া সংসদ আয়োজনে যুক্তি তর্ক উপস্থাপন করে তানজিমুল উম্মা আলীম মাদ্রাসা বিজয়ী হয়।

একাত্তর/এসি
বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতার পক্ষে থাকলেও সেই স্বাধীনতার অর্থ কোনোভাবেই ‘স্বেচ্ছাচারিতা’ নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী)। তিনি...
গণমাধ্যমের কাছ থেকে কোনো দলীয় আনুগত্য বা লেজুড়বৃত্তি নয়, বরং সমাজ ও রাষ্ট্রের প্রতি সত্যিকারের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে বর্তমান সরকার। নতুন বাংলাদেশ গড়ার এই যাত্রায় সারাক্ষণ...
প্রায় দুই বছর আগে, ২০০৪ সালে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের সেই ঐতিহাসিক বাংলাদেশ সফর নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানালেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী।...
প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে নিয়োগ পেয়েছেন আবু আবদুল্লাহ এম ছালেহ। তাকে সরকারের সচিব পদমর্যাদায় এ নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর