ভোটার দিবসে যা বললেন নির্বাচন কমিশনাররা

আপডেট : ০২ মার্চ ২০২৫, ০৩:৫৮ পিএম

জাতীয় ভোটার দিবস রোববার। এ উপলক্ষ্যে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ নির্বাচন কমিশনাররা (ইসি) বিভিন্ন বিষয়ে কথা বলেন।

এসময় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভোটার দিবস এবার। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সুযোগ তৈরি হয়েছে। নির্বাচন ব্যবস্থার উন্নতি করার সুযোগ তৈরি হয়েছে। ভোটের প্রতি আস্থা ফেরানোর সুযোগ তৈরি হয়েছে। ভোট বিমুখ জনগোষ্ঠীর আগের তৈরি হয়েছে। আমরা কোনো ভুয়া ভোটার হতে দিবো না। আমরা রক্ত, হানাহানি, রাতের সিল মারা, প্রশাসনের প্রভাব দেখতে চাই না।

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, বিগত সময়গুলোতে নির্বাচন হয়েছে। কেউ বলবে না সঠিক নির্বাচন হয়েছে। যদি ভালো না হয়ে থাকে তবে কাউকে না কাউকে দায় নিতে হবে। আমি কমিশনার হিসেবে কোনোভাবেই এই দায় এড়াতে পারি না। আমরা একটা কঠিন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। একটি নিরপেক্ষ নির্বাচন করার জন্য সবার সহযোগিতা কামনা করছি। কমিশনের একার পক্ষে করা সম্ভব না।

নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ সকলের সহযোগিতা চেয়ে বলেন, আমরা খোলা মাঠে নির্বাচন করতে চাই।

নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেন, দেশের শাসক নির্বাচন করার শক্তি জনগণের হাতে। নির্বাচনের মাধ্যমেই তা করে জনগণ। ভোট যদি সুষ্ঠু সঠিক না হয় তাহলে জনগণের ইচ্ছা প্রতিফলিত হবে না। কথায় না কাজের মাধ্যমে সঠিক সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য কমিশন বদ্ধ পরিকর। আমরা সেটা প্রমাণ করতে সবার সহযোগিতা চাই।

একাত্তর/আরএ
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দেশের সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা আগামী ১০ আগস্টের মধ্য প্রস্তুত করতে মাঠপর্যায়ে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 
দেশের শূন্য হয়ে পড়া সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো সময়মতো সম্পন্ন করতে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী অক্টোবর মাসকে সামনে রেখে এই নির্বাচনী...
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বয়স এবং নাম সংশোধনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া বাকি ছয়টি...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার ব্যবহার থাকছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর