মেক্সিকোর প্রেসিডেন্টকে পরিচয়পত্র পেশ করলেন মুশফিকুল ফজল

আপডেট : ২০ মার্চ ২০২৫, ১২:৩৮ পিএম

মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বুধবার (১৮ মার্চ) মেক্সিকো সিটির ন্যাশনাল প্যালেসে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউমের কাছে তার আনুষ্ঠানিক পরিচয়পত্র পেশ করেছেন।

অনুষ্ঠানকালে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা, নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনুসের পক্ষ থেকে প্রেসিডেন্ট শেইনবাউমকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। পাশাপাশি, তিনি মেক্সিকোর প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের জন্য একটি আন্তরিক আমন্ত্রণ জানান।

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল তার মেয়াদকালে বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন, চলতি বছর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপনের সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে, যা বাণিজ্য, সংস্কৃতি এবং জনগণের মধ্যে সরাসরি বিনিময় বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল প্রেসিডেন্ট শেইনবাউমের কাছে ঢাকায় একটি মেক্সিকান দূতাবাস স্থাপনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করার অনুরোধ জানান এবং বলেন এই উদ্যোগ কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

প্রেসিডেন্ট শেইনবাউম রাষ্ট্রদূতকে মুশফিককে উষ্ণ অভ্যর্থনা জানান এবং তার কূটনৈতিক দায়িত্ব পালনে মেক্সিকো সরকারের পূর্ণ সহায়তার আশ্বাস দেন। তিনি বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে বন্ধুত্ব আরও গভীর করার এবং দ্বিপাক্ষিক সহযোগিতা শক্তিশালী করার ইচ্ছা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে দেশীয় পোশাক পরিহিত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী ঐতিহাসিক ন্যাশনাল প্যালেস পরিদর্শন করেন, যা মেক্সিকোর প্রেসিডেন্টের দপ্তর ও সরকারি বাসভবন।

একাত্তর/আরএ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিজের প্রত্যাশা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।
বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে বাংলাদেশ ও নেপালের জন্য নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ইবু লিস্তিওয়াতি শনিবার (২৪ জানুয়ারি) ঢাকার বঙ্গভবনে অনুষ্ঠিত...
স্বৈরাচার শেখ হাসিনাকে সরিয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্বমঞ্চে গৌরবের স্থান অর্জন করেছে বাংলাদেশ। এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে প্রবাসী বাংলাদেশিরা। এমন মন্তব্য করেছেন মেক্সিকোতে...
মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও জাতিসংঘ, হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্টে নিযুক্ত সাবেক সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর বাবা এম এ মুছাব্বির মারা গেছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর