বাবা হারালেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী

আপডেট : ০৮ মে ২০২৫, ১০:৪০ এএম

মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও জাতিসংঘ, হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্টে নিযুক্ত সাবেক সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর বাবা এম এ মুছাব্বির মারা গেছেন।

বৃহস্পতিবার (৮ মে) সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

গত ৩ মে নিজ বাসভবনে হঠাৎ স্ট্রোক করেন এম এ মুছাব্বির। পরে তাকে সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি উন্নতি না হওয়ায় দু’দিন পর নিয়ে আসা হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে। সেখানে টানা তিনদিন নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তিনি।

ফ্যাসিবাদী আওয়ামী শাসনামলে দীর্ঘ ৯ বছর দেশে ফিরতে পারেননি মরহুম এম এ মুছাব্বির। রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায় বিচারের পক্ষে দৃঢ় অবস্থানের কারণে তার বাবাকে দেশে ফিরতে দেয়নি তৎকালীন স্বৈরাচারী সরকার। যার ফলে জীবনের শেষ ৯ বছর একপ্রকার নির্বাসনে থাকতে হয় এম মুছাব্বিরকে।

তার বড় ছেলে মুশফিকুল ফজল আনসারী দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। ছোট ছেলে মাওলানা আবু সাঈদ আনসারী সৌদি আরবের প্রখ্যাত আলেম শায়েখ আব্দুর রহমান সুদাইসির প্রিয় ছাত্রদের এক জন। তিনি সৌদি আরব থেকে উচ্চতর ডিগ্রী অর্জন করেছেন। বর্তমানে যুক্তরাজ্যের একটি ইসলামিক সেন্টারে প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া এম এ মুছাব্বির আরো তিন মেয়ে সন্তানের জনক।

একাত্তর/আরএ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিজের প্রত্যাশা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।
সব বিষয়ে ঐকমত্য না থাকলেও, কিছু মৌলিক বিষয়ে ঐকমত্য অত্যাবশ্যক বলে মন্তব্য করেছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।
রাষ্ট্র কর্তৃক অর্পিত দায়িত্ব সরকারি কর্মকর্তাদের জন্য সেবা করার একটা সুযোগ উল্লেখ করে সিনিয়র সচিব পদমর্যাদায় মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেছেন, কর্তৃত্ব নয়,...
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হামলা চালিয়ে ভাঙচুর করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে বিক্ষুব্ধ দেশের মানুষ। কনস্যুলেটে হামলার ঘটনায় বিব্রত বাংলাদেশ সরকারও। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর