আড়িপাতা সংস্থা এনটিএমসি ও র‍্যাব বাহিনী বিলুপ্তির দাবি

আপডেট : ২০ মার্চ ২০২৫, ০৫:৫৪ পিএম

এনটিএমসি ও র‍্যাব বিলুপ্তি, বিজিবিকে সীমান্তে সীমাবদ্ধ রাখা এবং সামরিক গোয়েন্দা দপ্তরকে কেবল সামরিক কাজে যুক্ত রাখার প্রস্তাব দিয়েছে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ। পুলিশ সংস্কার কমিশনে এসব সুপারিশ যুক্ত করার দাবি জানিয়েছে সংগঠনটি। 

এক সংবাদ সম্মেলনে জুলাই অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের সুপারিশ বাস্তবায়নে রোড ম্যাপ ঘোষণার দাবি জানান দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠান- টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। 

জুলাই-আগষ্টে ছাত্রজনতার অভ্যুত্থান নিয়ে এরিমধ্যে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। প্রতিবেদনে গণঅভ্যুত্থান দমন করতে নির্বিচার হত্যার তথ্য তুলে ধরে বেশ কিছু সুপারিশও করেছে জাতিসংঘ। 

তবে এই প্রতিবেদনের কিছু সীমাবদ্ধতা আছে দাবি করে বক্তারা বলেন, সংখ্যালঘু, আদিবাসী, নারী-শিশু, শ্রমিক ও তৃতীয় লিঙ্গের মানুষদের ওপর যে হামলা ও নির্যাতন হয়েছে সেটি বিশদভাবে তুলে ধরা হয়নি। সেইসাথে ৫ আগস্ট পরবর্তী সহিংসতার তথ্য এই প্রতিবেদনে তুলে ধরা উচিত ছিলো বলেও মনে করেন বক্তারা। 

জাতিসংঘের এই প্রতিবেদন বাস্তবায়নে সরকার ও রাজনৈতিক দলগুলো একটি রোড ম্যাপ প্রণয়ন করবে বলে আশা প্রকাশ করেন বক্তারা। কিছুটা হতাশা নিয়ে বক্তারা বলেন এখনও দেশে কোন পরিবর্তনই সেভাবে দৃশ্যমান হয়নি। তবে কিছু প্রক্রিয়া হয়তো চলমান রয়েছে। 

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, আড়িপাতা সংস্থা এনটিএমসি ও র‍্যাব মিলে বাংলাদেশকে একটি নজরদারি রাষ্ট্র গড়ে তুলেছিল। এ সব প্রতিষ্ঠানকে বিলুপ্ত ঘোষণা করতে হবে।

স্বাধীন পুলিশ কমিশনের মাধ্যমে পুলিশ, গোয়েন্দা, বিজিবি, আনসার ভিডিপি ও সশস্ত্র বাহিনীর যেসব কর্মকর্তা মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতিতে জড়িত তাদের পদ থেকে অপসারণ করা এবং জাতিসংঘ শান্তি মিশনে না পাঠানোর প্রস্তাবও করা হয়। 

আরবিএস
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তর ফাঁসের ঘটনায় বিভিন্ন সরকারি দপ্তরের পাঁচ কর্মচারীসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন...
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে পুলিশের আওতাধীন নতুন বিশেষায়িত ইউনিট হিসেবে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ চালু করা হয়েছে।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে নতুন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠার লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে পাস হয়েছে।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর