যেমন থাকতে পারে ঈদের দিনের আবহাওয়া

আপডেট : ৩০ মার্চ ২০২৫, ০৮:৩৭ পিএম

মাঝ চৈত্রে বাংলাদেশের রাজধানীসহ ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে হালকা থেকে মাঝারি তাপপ্রবাহ। ঈদের তিনদিনেও এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে। আবহাওয়া অফিস জানিয়েছে, এ সময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তাই এই সময়ে তৈলাক্ত খাবার পরিহারের পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদরা। 

এক মাসের সিয়াম সাধনার পর মুসলিমদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। মানুষ ফিরছে নীড়ে, প্রিয়জনের সাথে পালন করবেন ঈদ। সারা দেশেই চলছে ঈদের প্রস্তুতি। সবখানে উৎসবের আয়োজন।

ঈদের দিনে কেমন থাকবে আবহাওয়া? আবহাওয়াবিদ জানাচ্ছেন, দেশের নানাপ্রান্তে চলছে মাঝারি তাপপ্রবাহ। সেটি অব্যাহত থাকবে। ঢাকাসহ প্রায় সারাদেশে নেই বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে সিলেট বিভাগের কিছু স্থানে।

খাবার ঘুমসহ জীবন যাপনে রোজাদারদের শরীর ও মনে এসেছে বদল। ঈদের দিন খাবার খেতে অনেকের অনীহা লাগে। আবার কেউ কেউ রিচ ফুড ও মিষ্টি জাতীয় খাবার একবারে খেয়ে থাকেন। বেশি করে পানি পান ও তৈলাক্ত খাবার পরিহারের কথা বলছেন পুষ্টিবিদরা।

তারা আরও জানাচ্ছেন, স্বাভাবিক খাদ্যাভ্যাসে ফিরতে রোজাদারদের অন্তত দুই সপ্তাহ লাগতে পারে। এসময় সতর্ক থেকে বাইরের খাবার না খাবারও তাগিদ দিলেন।

আরবিএস
দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় আজও বৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ...
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
আকাশ কখনো মেঘলা, আবার কখনো মুহূর্তের বৃষ্টি। কিন্তু বৃষ্টি হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বস্তি। সামান্য বৃষ্টির পরপরই চারপাশ মেতে উঠছে চরম ভ্যাপসা গরমে। আবহাওয়া অফিস জানিয়েছে, বাতাসে জলীয় বাষ্পের...
রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর