সংস্কারের ইস্যুতে বিএনপি পজেটিভ: আসিফ নজরুল

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ০৩:২৬ পিএম

সংস্কারের ইস্যুতে পজেটিভ বিএনপি। তারা আন্তরিক। ডিসেম্বরে নির্বাচন চায় বিএনপি, তবে ডিসেম্বর থেকে জুনে নির্বাচনের কথা বলেছেন প্রধান উপদেষ্টা। এর মধ্যে যে কোন সময় সরকার যত দ্রুত সম্ভব নির্বাচন করতে চায় বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

নির্বাচনসহ নানা ইস্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে বুধবার দুপুর ১২টার দিকে যমুনায় প্রবেশ করে বিএনপির প্রতিনিধি দল। বৈঠক শেষে দুপুর ২টার দিকে বিএনপির প্রতিনিধি দল যমুনা থেকে বের হয়ে আসে।

এরপর ব্রিফিংয়ে আসিফ নজরুল বলেন, কেনো বিলম্ব সেটি বিএনপিকে ব্যাখ্যা করা হয়েছে। হাসিনার বিচার, সংস্কারের জন্য বিলম্ব। কোন অবস্থাতেই জুনের বাইরে যাবে না। যতটা সম্ভব সংস্কার করে যেতে চায় অন্তর্বর্তী সরকার।

তিনি বলেন, রোডম্যাপের সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা। নির্বাচনের ২ মাস আগে রোডম্যাপ ঘোষণা হবে। ট্রাইব্যুনাল বাড়ানোর প্রক্রিয়া চলছে। জনবল বৃদ্ধি করতে হবে।

আসিফ নজরুল বলেন, বিএনপি রোডম্যাপের জন্য আন্দোরনের ঘোষণা দিলে পরিস্থিতি বিবেচনায় ব্যবস্থা নেয়া হবে।

একাত্তর/আরএ
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশের শিক্ষা খাতের গুণগত মানোন্নয়ন, শিক্ষাক্রম সংস্কার এবং মূল্যায়ন ব্যবস্থার আধুনিকায়নে এক সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বিশ্বখ্যাত কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট।
২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে উৎপাদন, বিনিয়োগ ও ব্যবসা বান্ধব একটি ‘ক্রিয়েটিভ’ বাজেট হিসেবে অভিহিত করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গণতন্ত্র ধ্বংস করতে দেশে নতুন শক্তির উত্থান ঘটছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের নেতাকর্মীদের এই অপশক্তিকে রুখে দেবার আহ্বান জানিয়েছেন তিনি। 
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর