বিশ্বের প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধান উপদেষ্টা

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ০৯:৪৬ পিএম

টাইম ম্যাগাজিনে ২০২৫ সালের জন্য বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার সন্ধ্যায় এই তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে বিশ্বনেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব, উদ্ভাবক ও সাংস্কৃতিক আইকনদের নাম রয়েছে। 

এই তালিকায় ড. মুহাম্মদ ইউনূসের পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক, জেডি ভ্যান্স, ক্লডিয়া শেইনবাউম, টেড্রোস আধানম গেব্রেয়াসিসসহ আরও অনেকের নাম রয়েছে। 

টাইম ম্যাগাজিনে অধ্যাপক ইউনূসকে নিয়ে মুখবন্ধটি লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। মুখবন্ধে বলা হয়, শিক্ষার্থীদের নেতৃত্বে গণঅভ্যুত্থানের মুখে গতবছর স্বৈরাচারী প্রধানমন্ত্রীর পতন হলে বাংলাদেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন এক সুপরিচিত নেতা, শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

এতে আরও বলা হয়, অনেক বছর আগেই গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষুদ্রঋণের মাধ্যমে ক্ষমতায়নের পথ দেখিয়েছিলেন ড. ইউনূস। তার এই উদ্যোগের সুফল পেয়েছে লাখো মানুষ- যাদের ৯৭ শতাংশ নারী। (গ্রামীণ ব্যাংকের কারণে) তারা নিজ উদ্যোগে ব্যবসা শুরু করেছে, পরিবারের ভরন-পোষণ করেছে, নিজেদের মর্যাদা ফিরে পেয়েছেন।

হিলারি ক্লিনটন বলেন, ইউনূসের সঙ্গে আমার প্রথম দেখা হয় আরকানসাসে। তখন এই অঙ্গরাজ্যের গভর্নর ছিলেন বিল ক্লিনটন। আমরা যুক্তরাষ্ট্রেও একই ধরনের (ক্ষুদ্রঋণ) কর্মসূচি চালু করতে তার সহায়তা চেয়েছিলাম। এরপর আমি বিশ্বের অনেক জায়গায় গিয়েছি। পৃথিবীর বিভিন্ন প্রান্তে তার কাজের অসাধারণ প্রভাব নিজ চোখে দেখেছি।

তিনি আরও লেখন, তার (ড. ইউনূস কারণে মানুষের জীবন বদলেছে, সমাজে উন্নয়ন এসেছে, মানুষ আশা দেখার সুযোগ পেয়েছে। এখন তিনি আবার মাতৃভূমির আহ্বানে সাড়া দিয়েছেন। নিপীড়নের ছায়া থেকে বের হয়ে আসার এই সংকটময় সময়ে তিনি দেশকে নেতৃত্ব দিচ্ছেন। তার নেতৃত্বে মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠিত হচ্ছে। তিনি জবাবদিহি চাইছেন, ন্যায়ভিত্তিক ও মুক্ত সমাজের ভিত গড়ে তুলছেন।

জুলাই-আগস্টে ছাত্রজনতার অভ্যুত্থানের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন ড. মুহাম্মদ ইউনূস। তার নাম প্রভাবশালী ব্যক্তির তালিকায় আসার বিষয়টি এরইমধ্যে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মহলে আলোড়ন তৈরি করেছে। নেটিজেনরা তা শেয়ার করছেন নিজ টাইমলাইনে।

১০০ প্রভাবশালী তালিকায় আরও আছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা, ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ, পডকাস্ট হোস্ট জো রোগান, গায়ক এড শিরান, অভিনেত্রী ক্রিস্টেন বেল, ডেমি মুর, স্কারলেট জোহানসন, টেনিস তারকা সেরেনা উইলিয়ামস প্রমুখ।

একাত্তর/এসি
খ্যাতনামা মার্কিন সাময়িকী ‘টাইম ম্যাগাজিন’ এর প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার ২০২৬ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে...
বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় যুক্ত হলো এক নতুন ঐতিহাসিক পালক। বিশ্বের অন্যতম প্রভাবশালী মার্কিন সাময়িকী ‘টাইম’ (TIME)-এর ২০২৬ সালের বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ১৮ মাস দেশ পরিচালনার পর পুনরায় নিজ কর্মস্থল ইউনূস সেন্টারে ফিরেছেন নোবেল শান্তি পুরস্কারজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার সকালে রাজধানীর মিরপুরে...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর