ঝামেলামুক্ত ঈদ উপহার দেয়ায় কর্মকর্তাদের প্রধান উপদেষ্টার ধন্যবাদ

আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ০৪:২৮ পিএম

সড়ক-মহাসড়ক যানজটমুক্ত রেখে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করে দেশের জনগণকে ঝামেলামুক্ত ঈদ উপহার দেয়ায় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

রোববার (২০ এপ্রিল) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিদ্যুৎ ও জ্বালানি, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টা এক বৈঠকে অংশ নেন। এসময় তিনি তাদের ধন্যবাদ জানান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়।

বার্তায় বলা হয়, প্রধান উপদেষ্টা বলেছেন, ৯ দিনব্যাপী উৎসবে কোনো মহাসড়কে যানজট ছিলো না এবং বিদ্যুৎ বিভ্রাট ছিল খুবই ন্যূনতম। এখন পর্যন্ত আমি এবারের ঈদুল ফিতর নিয়ে শুধু ভালো কথা শুনছি। সবাই প্রশংসা করছে যে সবকিছু কতটা সুন্দরভাবে সংগঠিত ছিলো। এর মধ্য দিয়ে এখন একটি মানদণ্ড স্থাপন হয়েছে এবং বছরজুড়ে তা ধরে রাখার সময় এসেছে।

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন।

একাত্তর/আরএ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ১৮ মাস দেশ পরিচালনার পর পুনরায় নিজ কর্মস্থল ইউনূস সেন্টারে ফিরেছেন নোবেল শান্তি পুরস্কারজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার সকালে রাজধানীর মিরপুরে...
সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজটি আর সক্রিয় থাকবে না বলে জানানো হয়েছে।
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন সদ্য বিদায় নেয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর