হজযাত্রা: ৩৯৮ যাত্রী নিয়ে ঢাকা ছাড়লো প্রথম ফ্লাইট

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ১১:২৫ এএম

শুরু হলো হজযাত্রা। সোমবার দিনগত রাত সোয়া দুইটায় ৩৯৮ যাত্রীকে নিয়ে সৌদি এয়ারলাইন্সের এক ফ্লাইট ঢাকা থেকে উড়াল দেয়। এর আগে আশকোনার হজ ক্যাম্পে কোনো প্রকার দুর্ভোগ ছাড়াই পর্যায়ক্রমে ফ্লাইটের ইমিগ্রেশন সম্পন্ন করেন হাজীরা। এতে ব্যবস্থাপনার সহ নানা বিষয়ে সন্তুষ্টি কথা জানান হাজীরা। আর প্রথমবারের মতো লাগেজ ভোগান্তি এড়াতে যুক্ত করা হয়েছে কালার ট্যাগ।

কালার ট্যাগ এবারই প্রথম হজ ব্যবস্থাপনায় যুক্ত হয়েছে। যা ব্যাগ অথবা লাগেজ শনাক্তে সহজ এক পদ্ধতি। এর মাধ্যমে হাজীরা যে হোটেলে অবস্থান করবেন সেখানে সরাসরি ব্যাগগুলো পৌঁছে যাবে এতে করে বাড়তি বিড়ম্বনায় পড়তে হবে না হাজীদের।

সোমবার (২৮ এপ্রিল) রাত দশটা থেকে আশকোনা হজ ক্যাম্পে শুরু হয় প্রথম হজ ফ্লাইটের ইমিগ্রেশন। তবে কোন প্রকার দুর্ভোগ কিংবা ঝামেলা ছাড়াই পর্যায়ক্রমে সবগুলো ফ্লাইটের ইমিগ্রেশন সম্পন্ন করেছেন হাজীরা। এ ধরনের ব্যবস্থাপনার সহ নানা বিষয়ে সন্তুষ্টি কথা জানান তারা।

পরিবার আত্মীয়-স্বজন দেশ এবং জাতির জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবেন তারা। তবে আশকোনা হজ ক্যাম্পে হাজীদের বসার জন্য চেয়ার না থাকার অভিযোগ করেন অনেকে।

এ বছর হাজীদের জন্য যোগাযোগ সুবিধাসহ বিভিন্ন দরকারি ফিচারসংবলিত একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। এছাড়া তাদের হজ প্রিপেইড কার্ড ও মোবাইল সিম রোমিং সুবিধা দেয়া হচ্ছে।

একাত্তর/আরএ
আগামী ২০২৭ সালের হজ গমনেচ্ছুদের নিবন্ধন প্রক্রিয়া আগামী ২৪ সেপ্টেম্বর শেষ হতে যাচ্ছে। নির্ধারিত এই সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
২০২৭ সালের পবিত্র হজের নিবন্ধন কার্যক্রম চলছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে।
সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী, সহজলভ্য, মানবিক ও প্রবাসীবান্ধব হজ ব্যবস্থাপনা প্রতিষ্ঠার অঙ্গীকারের অংশ হিসেবে ২০২৬ সালের তুলনায় ২০২৭ সালের হজ প্যাকেজের মূল খরচ কমানো হয়েছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক...
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) থেকে শুরু হচ্ছে। এ বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন কার্যক্রম।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর