নুসরাত ফারিয়ার গ্রেপ্তার প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ১৯ মে ২০২৫, ১২:৪৪ পিএম

অভিনেত্রী নুসরাত ফারিয়ার বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এ নিয়ে যে কথা বলেছেন তা তার ব্যক্তিগত।

সোমবার (১৯ মে) সচিবালয়ে ঈদুল আযহা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি এসব কথা বলেন। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নুসরাতকে ছেড়ে দেয়া হলে আপনারারই সমালোচনা করতেন। তবে গ্রেপ্তারে কারো যেন ভোগান্তি না হয় এসব বিষয়ে সতর্ক আছে সরকার। 

এর আগে অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেপ্তারকে বিব্রতকর ঘটনা হিসেবে উল্লেখ করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সোমবার বেলা সোয়া ১১টার দিকে ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি ফারিয়া আইনি প্রতিকার পাবে।’

একই সঙ্গে তিনি এই ধরনের মামলাগুলো আরও সংবেদনশীলভাবে পরিচালনার প্রয়োজনীয়তাও উল্লেখ করেছেন।

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর এ বক্তব্য তার ব্যক্তিগত বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। 

এদিকে রাজধানীতে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলন প্রসঙ্গেও কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলন থাকবে। তবে তা যৌক্তিক হতে হবে। মানুষের যেন ভোগান্তি না হয়। দাবি-দাওয়ার পেশের সময় অনেকে জনভোগান্তি করে, পুলিশের ওপর হামলা চালায়। সেটা না দেখিয়ে শুধু পুলিশের হামলা দেখানো হয়। 

ঈদের আগে মে মাসের মধ্যে বোনাস ও ৩ জুনের মধ্যে গার্মেন্টস কর্মীদের বেতন দেয়ার  সিদ্ধান্ত হয়েছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

আরবিএস
আমি ভঙ্গুর অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছিলাম উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এখন একটা স্থিতিশীল অবস্থায় রেখে যাচ্ছি। 
এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এখন পর্যন্ত জাতীয় নির্বাচন সুষ্ঠু ও...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারাদেশে ভোট গ্রহণ...
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট ও মোহাম্মদপুর থানা পরিদর্শন করেছেন।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর