নির্বাচন নিয়ে বিদেশি কোনো চাপ নেই: প্রেস সচিব

আপডেট : ২৫ মে ২০২৫, ০৩:২০ পিএম

অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকার নয় যে শুধু নির্বাচন দিয়ে চলে যাবে উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অন্য সরকারের চেয়ে বেশি ম্যান্ডেট আছে এই সরকারের।

তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে সরকার বিদেশি কোনো চাপে নেই। যথা সময়েই বিচার, সংস্কার ও নির্বাচন হবে। 

রোববার (২৫ মে) রাজধানীতে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম- সিএমজেএফ টকে এসব কথা বলেন তিনি। 

প্রেস সচিব বলেন, বিগত সময়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে কাজ করতে দেয়া হয়নি। যে কারণে নয়-ছয় পলিসির মতো ক্ষতিকর নীতি প্রণয়ন করা হয়েছিলো। 

বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব করতে হলে শক্তিশালী পোর্ট দরকার উল্লেখ করে তিনি আরও বলেন, চিটাগং পোর্টকে বিশ্বমানের করতে কাজ করছে সরকার। 

শফিকুল আলম বলেন, বিগত সময়ে গোষ্ঠী সার্থের পেছনে পুঁজিবাজার কাজ করেছে। ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য কেউ কাজ করেনি। পুরো শেয়ার বাজার ডাকাতদের আড্ডাখানায় রূপ নিয়েছিলো। 

শেয়ার বাজারকে বিশ্বমানের করতে এবং কোনো গোষ্ঠীকে সুবিধা না দিতেই বিদেশি বিশেষজ্ঞ দিয়ে এ খাত রিফর্ম করা হবে বলে জানান তিনি।

আরবিএস
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) এ পর্যন্ত মোট ৮০টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী...
গণমাধ্যমের কাছ থেকে কোনো দলীয় আনুগত্য বা লেজুড়বৃত্তি নয়, বরং সমাজ ও রাষ্ট্রের প্রতি সত্যিকারের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে বর্তমান সরকার। নতুন বাংলাদেশ গড়ার এই যাত্রায় সারাক্ষণ...
বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর