চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা, মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ

আপডেট : ২৩ জুন ২০২৫, ১০:১৭ এএম

রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রামে বিভাগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া ঢাকা, রাজশাহী, খুলনা এবং বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বজ্র বৃষ্টি হতে পারে বলেও জানানো হয় পূর্বাভাসে। বৃষ্টি হলেও তাপমাত্রা থাকবে আগের মতই।

গত কয়েকদিনে মৌসুমী বায়ুর প্রভাবে সাগরের ঝড়ো হাওয়ার কারণে সমুদ্র বন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছিলো। তবে সোমবার সেই সতর্ক সংকেত উঠিয়ে নেয় আবহাওয়া অফিস।

এদিকে ঢাকায় আজ তাপমাত্রা থাকবে ৩০ ডিগী সেলসিয়াসের উপরে। আকাশ কিছুটা মেঘলা থাকায় আগের দিনের চেয়ে কিছুটা কম থাকবে তাপমাত্রা। তবে বাতাসে ৮০ শতাংশের বেশি আর্দ্রতা থাকার কারণে গরম অনুভূত হবে বেশি। এছাড়া ঢাকার কোথাও কোথাও দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী মাত্রার বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।  

মৌসুমী জলবায়ুর প্রভাবে আগামী তিন দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যহত থাকবে সারাদেশে। ২৬ জুলাই পর্যন্ত দেয়া আবহাওয়া অফিসের বর্ধিত পূর্বাভাসে বলা হয় দেশের আট বিভাগেই এই তিন দিন দমকা বাতাসসহ বজ্র বৃষ্টির সম্ভাবনা আছে। ২৬ তারিখের পর থেকে সারাদেশেই কমবে বৃষ্টিপাতের প্রবণতা।

আরবিএস
দেশের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের...
খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় আজও বৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ...
রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর