বেবিচকের নতুন চেয়ারম্যান মোস্তফা মাহমুদ

আপডেট : ০৩ জুলাই ২০২৫, ০৬:৪২ পিএম

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নতুন চেয়ারম্যান হিসেবে বৃহস্পতিবার (৩ জুলাই) দায়িত্ব গ্রহণ করেছেন এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

এর আগে বুধবার (২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে বেবিচকের চেয়ারম্যান হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে দায়িত্ব দেয়ার কথা জানানো হয়।

এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক ১৯৯০ সালের ৮ জানুয়ারি বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে যোগদান করেন। এরপর ১৯৯২ সালের ১৩ অক্টোবর রয়েল মালয়েশিয়ান এয়ার ফোর্স থেকে জেনারেল ডিউটিজ (পাইলট) শাখায় তিনি কমিশনপ্রাপ্ত হন। তার দীর্ঘ ও বর্ণাঢ্য পেশাগত জীবনে তিনি বিমান বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারের এয়ার অফিসার কমান্ডিং হিসেবে দায়িত্ব পালন করেন। একজন অত্যন্ত দক্ষ ফাইটার পাইলট হিসেবে তিনি ২ হাজার ৯০০ ঘণ্টারও বেশি সময় উড্ডয়ন করেছেন এবং 'ক্যাটাগরি এ' ফ্লাইং ইন্সট্রাক্টর হিসেবে সুপ্রতিষ্ঠিত।

মোস্তফা মাহমুদ সিদ্দিক দেশ ও বিদেশে বিভিন্ন উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মালয়েশিয়ায় উন্নয়ন প্যারা জাম্প কোর্স, ভারতে ফ্লাইং ইন্সট্রাক্টর কোর্স এবং তুরস্কে 'হাই জি' কোর্স। তিনি মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং যুক্তরাষ্ট্রের ম্যাক্সওয়েল এয়ার ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। এছাড়াও তিনি মিরপুরের ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে ওয়ার কোর্স এবং ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে এনডিসি সম্পন্ন করেছেন।

আন্তর্জাতিক অঙ্গনেও তার অভিজ্ঞতা রয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তিনি ডিআর কঙ্গোতে বাংলাদেশ অ্যাভিয়েশন ট্রান্সপোর্ট ইউনিটের কন্টিনজেন্ট কমান্ডারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তার সাহস ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি 'বিএসপি' এবং 'জিইউপি' পদকে ভূষিত হয়েছেন। নতুন দায়িত্বে তার অভিজ্ঞতা ও দক্ষতা বেবিচকের কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

আরবিএস
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে যাওয়া জাপানি কনসোর্টিয়াম বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিরাপত্তা ছাড়পত্রের জন্য চারটি আন্তর্জাতিক গ্রাউন্ড...
ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগ করতে হবে উল্লেখ করে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেছেন, বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশি থেকে...
মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার প্রভাবে লণ্ডভণ্ড হয়ে গেছে বাংলাদেশের আন্তর্জাতিক বিমান চলাচল সূচি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আজ ১০ ফেব্রুয়ারি থেকে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অনুমতি ছাড়া সারাদেশে সব ধরনের ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর