'প্রস্তুতি সম্পন্ন, পরিস্থিতি স্বাভাবিক হলেই স্কুল খুলবে'

আপডেট : ২৫ আগস্ট ২০২১, ০৪:৩৯ পিএম

করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই স্কুল খোলা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। স্কুল খোলার জন্য সব প্রতুস্তি নেয়া হয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৪ আগস্ট) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, কবে নাগাদ স্কুল খুলবে এটা বলা মুশকিল। তবে প্রধানমন্ত্রীর নির্দেশমতো খোলা হবে। সেক্ষেত্রে অবশ্যই করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে।

মন্ত্রী জানান, স্কুল খোয়ার জন্য সবরকম প্রস্তুতি নেয়া আছে। স্কুলের অফিস নিয়মিত খোলা রয়েছে। সেখানে শিক্ষার্থী ছাড়া অন্য সবাই নিয়মিত কাজকর্ম করছে। অফিস খোলা রেখে পরিস্থিতি সহজ ও স্বাভাবিক করা হচ্ছে। 

আরও পড়ুন: ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ জলদস্যু আটক

শিক্ষার্থীদের পরীক্ষা ও পাঠ্যক্রম বিষয়ে মন্ত্রী বলেন, পাঠ্যক্রম অনুযায়ী সংক্ষিপ্ত সিলেবাস তৈরির্র চিন্তা চলছে। পরীক্ষার কথা এখনই বলা যাচ্ছে না, পরীক্ষা নেবার চিন্তাভাবনা রয়েছে। যদি তা নেয়া সম্ভব না হয় তাহলে মূল্যায়নের ভিত্তিতে বিবেচনা করা হবে।

প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের টিকাদান প্রসঙ্গে মন্ত্রী জানান, ৮৫ শতাংশ শিক্ষককে টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। বাকিরাও স্বল্প সময়ের মধ্যে টিকা পেয়ে যাবেন। 

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিলে গত বছরের ১৭ই মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক দফায় এই বন্ধের মেয়াদ বাড়িয়ে বর্তমানেও তা চলমান রয়েছে। এসময় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনলাইনের মাধ্যমে পাঠদান কর্মসূচী চলমান রয়েছে। 

একাত্তর/আরএইচ

দেশের শিক্ষার প্রকৃত মানোন্নয়ন নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কেন্দ্রীয়ভাবে মনিটরিং ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
জ্বালানি সংকট মোকাবিলায় স্কুল-কলেজে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইন বা ব্লেন্ডেড শিক্ষা কার্যক্রম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে আজ।
দেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগের ক্ষমতা পেলো শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
বাংলাদেশেও হঠাৎ করে বাড়তে শুরু করেছে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ। এর বিস্তার ঠেকাতে নড়েচড়ে বসেছে সরকারও। 
রাজধানীর ভাটারায় অনলাইন অ্যাপ ‘এয়ারবিএনবি’-র মাধ্যমে ভাড়া দেয়া ট্রি-প্লেক্স বাসায় ডিবির ঝটিকা অভিযান, বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং ৮৪ নারী-পুরুষ আটকের চাঞ্চল্যকর ঘটনার পরপরই প্রশাসনিক ব্যবস্থা...
‘করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’- যেসব অপশক্তি এই মূলমন্ত্র ও জাতীয় নীতিতে বিশ্বাস করে না, তারা এখন দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে বলে অভিযোগ করেছেন...
বাংলাদেশের পানিসঙ্কট নিরসন এবং কৃষি অবকাঠামোর বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্যে দেশের প্রধান দুটি নদী-পদ্মা ও তিস্তায় বিশাল ব্যারেজ নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে...
উচ্চ বেতনের চাকরির লোভনীয় আশ্বাসে কম্বোডিয়ায় গিয়ে অনলাইন স্ক্যাম সেন্টারের অন্ধকার জগতে আটকা পড়া ৩০ জন বাংলাদেশি অবশেষে দীর্ঘ মুক্তিকষ্ট শেষে দেশে ফিরে এসেছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর