ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ জলদস্যু আটক

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ০৩:২৬ পিএম

ভোলার দৌলতখান উপজেলার বেড়িবাঁধ এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত বাহিনীর প্রধানসহ একজনকে দেশিয় অস্ত্রসহ আটক করেছে কোষ্টগার্ড।

সোমবার (২৩ আগস্ট) গভীর রাতে কোস্টগার্ড দক্ষিণ জোনের অভিযানে আটকের এ ঘটনা ঘটে। 

আটককৃত ডাকাত সর্দারের নাম ফজলু (২৮)। তিনি বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের হাফেজ মাঝির ছেলে। তবে এসময় তার অন্য সহযোগীরা পালিয়ে যায়। 

উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে একটি দেশি শুটারগান, দুইটি দা, একটি হাতুরী, একটি চাকু ও ৭ পিস ইয়াবা। 

কোষ্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা ল্যাফটেনেন্ট তাহসিন রহমান জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোষ্টগার্ড অভিযান চালালে ডাকাতরা কোষ্টগার্ড সদস্যদের দিকে গুলি ছোড়ে। এসময় আত্বরক্ষার্থে কোষ্টগার্ডও পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থল থেকে ফজলুকে অস্ত্রসহ আটক করা হয়। 

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

একাত্তর/আরএইচ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশ চেকপোস্টের কাছেই এক সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের হামলায় এক জাপান প্রবাসী দম্পতি ও তাদের পরিবারের সদস্যরা গুরুতর হেনস্তার শিকার হয়েছেন।...
জামালপুরে গভীর রাতে একটি বাড়িতে এসিড নিক্ষেপ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক দম্পতি গুরুতর দগ্ধ ও আহত হয়েছেন। তবে পুলিশ একে ডাকাতি বলতে নারাজ; তাদের প্রাথমিক ধারণা,...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে গভীর রাতে এক ব্যবসায়ীর বাড়িতে দস্যুতার ঘটনা ঘটেছে। ওই ব্যবসায়ীকে জখম করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর