প্রধানমন্ত্রীকে ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল

আপডেট : ১০ জুলাই ২০২৫, ০৯:৫৬ পিএম

বিগত সরকারের আমলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্যার’ সম্বোধন করার যে নির্দেশনা ছিলো তা বাতিল করেছে উপদেষ্টা পরিষদ। নির্দেশনা থাকায় অন্যান্য উচ্চপদস্থ নারী কর্মকর্তাদের মধ্যেও ‘স্যার’ সম্বোধন করার বিষয়টি প্রচলিত ছিলো।

বৃহস্পতিবার (১০ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। 
 
বিবৃতিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রায় ১৬ বছরের একনায়কতান্ত্রিক শাসনামলে একটি নির্দেশনা জারি করা হয়েছিলো, যাতে সরকারি কর্মকর্তাদের তাকে ‘স্যার’ বলে সম্বোধন করতে বলা হয়। এ ধরনের অস্বাভাবিক প্রথা অন্যান্য উচ্চপদস্থ নারী কর্মকর্তাদের ক্ষেত্রেও প্রসারিত হয়, যাদের এখনও পর্যন্ত ‘স্যার’ বলে ডাকা হচ্ছে।

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদ আনুষ্ঠানিকভাবে এই নির্দেশনাটি বাতিল করে। সভায় মন্ত্রিসভা থেকে জারি করা অন্যান্য অতিরঞ্জিত প্রটোকল নির্দেশনাগুলো পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়।

প্রটোকল নির্দেশনা ও সম্মানসূচক সম্বোধনগুলো পর্যালোচনা করে উপযুক্ত সংশোধনী প্রস্তাবনা দেয়ার জন্য এক মাসের মধ্যে উপদেষ্টা পরিষদের বিবেচনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে রয়েছেন জ্বালানি, সড়ক ও রেল উপদেষ্টা ড. এম. ফউজুল কাবির খান এবং পরিবেশ ও পানিসম্পদ উপদেষ্টা সায়েদা রিজওয়ানা হাসান।

আরবিএস
বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে আজ আরও ২০টি বিল পাস হয়েছে। এরমধ্যে সকালের অধিবেশনে ১০টি বিল পাস হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে স্থায়ী আইনে রূপান্তরের প্রক্রিয়ায় জাতীয় সংসদে আজ শুক্রবার (১০ এপ্রিল) আরও ১০টি বিল পাস হয়েছে।
জাতীয় সংসদে মোট ১২টি বিল পাস হয়েছে। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো অবিকল রেখে ৯টি বিল পাস করা হয়। এছাড়া অধ্যাদেশ রহিত করে আরও দু'টি বিল পাস হয়েছে। 
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর