অর্থনৈতিক সংস্কারে বাংলাদেশের পাশে থাকতে চায় বিশ্বব্যাংক

আপডেট : ১৫ জুলাই ২০২৫, ১১:৩০ এএম

দক্ষিণ এশিয়ার জন্য নবনিযুক্ত বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জাট বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির প্রতি জোরালো সমর্থন প্রকাশ করেছেন এবং অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক খাতে সংস্কার কর্মসূচির জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রশংসা করেছেন।

বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের নতুন ডিভিশন ডিরেক্টর জাঁ পেসমকে সঙ্গে নিয়ে জাট সোমবার (১৫ জুলাই) রাতে স্টেট গেস্ট হাউস যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।

আলোচনায় জাট বাংলাদেশের প্রতি তার গভীর অনুরাগ প্রকাশ করে ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ, ভুটান ও নেপালের জন্য বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালনের স্মৃতিচারণা করেন।

অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আর্থিক খাতের ‘‘কঠিন সমস্যাগুলো’’ মোকাবিলার প্রচেষ্টাকে স্বীকৃতি দিয়ে তিনি বলেন, আপনি এবং আপনার অসাধারণ দল খুব ভালো কাজ করছেন – তার জন্য কৃতজ্ঞতা। 

তিনি আরও বলেন, আমরা খুবই প্রস্তুত এই যাত্রা অব্যাহত রাখতে এবং বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে ভাগ করে নিতে।

তিনি গত বছরের জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া ছাত্রদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, এটি বাংলাদেশের সঙ্গে যুক্ত সবার জন্য খুবই আবেগঘন একটি মুহূর্ত।

প্রধান উপদেষ্টা তার সমর্থন ও প্রশংসার জন্য তাকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, যখন আমরা দায়িত্ব নিই, তখন পরিস্থিতি ছিলো যেন এক ভূমিকম্প-পরবর্তী বিপর্যস্ত এলাকা। আমাদের কোনো অভিজ্ঞতা ছিলো না। তবুও সব উন্নয়ন সহযোগীরা আমাদের পাশে দাঁড়িয়েছিলো। এতে আমরা অনেক সাহস পেয়েছি, আত্মবিশ্বাস পেয়েছি। 

অধ্যাপক ইউনূস জুলাই অভ্যুত্থানে তরুণদের ভূমিকার কথা তুলে ধরে বলেন, তারা এই জাতিকে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে।

তিনি আরও বলেন, গত জুলাই মাসে আমাদের তরুণরা যা করেছে তা ঐতিহাসিক; বিশেষ করে আমাদের মেয়েরা এবং নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমরা আজ জুলাই নারী দিবস পালন করছি। তাদের ত্যাগ বৃথা যেতে দেয়া যাবে না। তরুণরাই আমাদের দেশের মূল শক্তি। আমাদের তাদের লক্ষ্য ও আকাঙ্ক্ষার সঙ্গে তাল মিলিয়ে এগোতে হবে।

অধ্যাপক ইউনূস বিশ্বব্যাংককে আহ্বান জানান, বাংলাদেশকে কেবল একটি ‘‘ভৌগোলিক সীমানা’’ হিসেবে না দেখতে, বরং বাংলাদেশের অর্থনীতিকে আরও বৃহৎ পরিসরে দেখতে।

বলেন, বাংলাদেশ এগোলে পুরো দক্ষিণ এশিয়াই উপকৃত হবে। আলাদা হয়ে আমরা এগোতে পারি না। আমাদের আন্তর্জাতিক বাণিজ্য সুবিধা ও পরিবহন ব্যবস্থা উন্নত করতে হবে। আমাদের কাছে সমুদ্র আছে, যা আমাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ।

তিনি যোগ করেন, বেশিরভাগ দেশেই তরুণ জনশক্তির ঘাটতি, তাই আমরা তাদের বলেছি তাদের কারখানা এখানে নিয়ে আসতে। আমরা শিল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় সবকিছু দেব, যাতে বাংলাদেশকে একটি উৎপাদনকেন্দ্র হিসেবে গড়ে তোলা যায়। 

এসময় বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ইউনূসের নারী ক্ষমতায়নের কাজের প্রশংসা করে বলেন, আমরা আপনাদের পাশে থাকবো। বিশ্বব্যাংকের সহায়তায় বাংলাদেশের ছাত্রীবৃত্তি কর্মসূচি চালু হয়েছিলো, যা অন্য দেশেও অনুসরণ করা হয়েছে। বিশ্বব্যাংক বাংলাদেশের যুবসমাজের জন্য নতুন সুযোগ তৈরি করতে সাহায্য করবে। 

তিনি উল্লেখ করেন, গত অর্থবছরে বিশ্বব্যাংক বাংলাদেশে ৩ বিলিয়ন মার্কিন ডলারের বেশি অর্থায়ন করেছে এবং আগামী তিন বছরও একই ধরনের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে।

প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফেয় সিদ্দিকীও বৈঠকে উপস্থিত ছিলেন।

তিনি চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) অগ্রগতির তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, নতুন পরিচালনায় এনসিটির কনটেইনার হ্যান্ডলিং বৃদ্ধি পেয়েছে। আমাদের পরিকল্পনা এটি আরও কার্যকর করা। ২০২৫ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে নেট বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই)-এ উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে, যা ইন্ট্রা-কোম্পানি ঋণ এবং শক্তিশালী ইকুইটি বিনিয়োগের কারণে হয়েছে।

আরবিএস
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে আজ আরও ২০টি বিল পাস হয়েছে। এরমধ্যে সকালের অধিবেশনে ১০টি বিল পাস হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে স্থায়ী আইনে রূপান্তরের প্রক্রিয়ায় জাতীয় সংসদে আজ শুক্রবার (১০ এপ্রিল) আরও ১০টি বিল পাস হয়েছে।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর