জুলাই আন্দোলন

পা হারানোর দুঃখ নেই, সরকারি অবহেলায় ক্ষোভ

আপডেট : ১৭ জুলাই ২০২৫, ০১:৩৯ পিএম

জুলাই আন্দোলনের মিছিলে এক কাতারে যোগ দিয়েছিলো বিশ্ববিদ্যালয়ের ছাত্র, গাড়ি চালক, দোকানি কিংবা কাপড় বিক্রেতা। তাদের অনেককেই গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ব বরণ করেছে। থেমে গেছে জীবনের চাকা। হাসপাতালেই বছর পেরিয়েছে অনেকের।

পা হারিয়ে নতুন জীবন যুদ্ধে নামতে হয় এসব যোদ্ধাদের। বন্ধ আয় রোজগার। আহতদের ক্ষোভ আর হতাশা, সরকার তাদের খবরই নিলো না। তাদের পা হারানোর দুঃখ নেই, আছে সরকারের অবহেলায় ক্ষোভ। জীবন সচল করতে কৃত্রিম পা প্রয়োজন হয়। বিনামূল্যে যা সরবরাহ করে বেসরকারি সংস্থা ব্র্যাক। ফলোআপ চিকিৎসাও দিচ্ছে প্রতিষ্ঠানটি।

শ্যামলীর ব্র্যাক লিম্ব অ্যান্ড ব্রেস সেন্টারেই কথা হয় জুলাই আহতদের সাথে।

সকাল ১০টায় সরেজমিনে গিয়ে প্রতিবেদক দেখতে পান, পা হারানো  আহত কয়েক জন কৃত্রিম পায়ের সাথে শরীরকে মানিয়ে নেবার কঠিন পরিশ্রমে নেমেছেন। কাজটি সহজ নয়। কৃত্রিম পা লাগানো মাত্রই কেউ দৌড়াতে শুরু করবেন, ব্যাপারটা এতো সহজও নয়। বরং দরকার দীর্ঘ চেষ্টা আর ফিজিও থেরাপি।

কথা হচ্ছিলো পা হারানো অটোচালক, বগুড়ার শফিকুল ইসলামের সঙ্গে। অটো চালাতেন গাজীপুরে। ১৬ জুলাই আহত হন। মিছিল আসছিলো, পুলিশের মাঝখানে পড়ে যান। পাশ কাটিয়ে অটো নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। তখনি পুলিশের গুলি লাগে ডান পায়ের হাঁটুর নিচে। দুই হাসপাতালে চিকিৎসা নিয়ে ফিরে গিয়ে ছিলেন বগুড়া। এরপর ইনফেকশন হয়ে এবছরের ফেব্রুয়ারির ১০ তারিখে পা কেটে ফেলা হয়। ব্র্যাকে ফ্রি পা লাগিয়ে নিলেও আর পুরোনো কাজে ফেরা সম্ভব নয়। জুলাই ফাউন্ডেশনে আবেদন করেছেন সহায়তা পাননি এখনো।

শফিকুল ইসলাম

নেত্রকোনার আকাশ মিয়া। নারায়ণগঞ্জের চিটাগাং রোড মিষ্টির দোকানের কাজ করতেন। ২০ জুলাই আন্দোলনে গুলি লাগে। এরপর শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার ছিলো না। রাত সাড়ে ৯টায় ৬ ঘণ্টা পর চিকিৎসা শুরু হয়। প্রথমেই ১ লাখ ১০ হাজার চায়। এরপর ২ দিনেই ৩ লাখ টাকার মতো খরচ হয়। কাজের কাজ কিছুই হয়নি। দুইদিন পরে হাসপাতাল কর্তৃপক্ষ বলে এখানে চিকিৎসা হবে না৷ পরে ট্রমা সেন্টার, বাংলাদেশ মেডিকেল, নিটোর হয়ে হৃদ্‌রোগ ইনিস্টিটিউটে ঠাঁই হয়। ওখানেই ২২ জুলাই চিকিৎসা শুরু হয়। ততক্ষণে পা সচল নেই। ২৩ জুলাই পঙ্গু হাসপাতালে পা কেটে ফেলা হয়। বলছিলেন, দেশের প্রয়োজনে আরেকটি পাও দিতে তিনি প্রস্তুত। তবে হতাশা সঠিক সহায়তা না পাবার।

নেত্রকোনার আকাশ মিয়া

জুলাই আন্দোলনে আহত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের ছাত্র রায়মুল ইসলাম ১৭ জুলাই থেকে শনির আখড়ায় আন্দোলনে যোগ দেন। ৫ আগস্ট দুপুরে শনির আখড়া থেকে কাজলা মুখী মিছিল নিয়ে যাচ্ছিলেন। সেসময় গুলিবিদ্ধ হন। একদিন পর যখন পা কাটার সিদ্ধান্ত আসে, কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি।

রায়মুল ইসলাম

মাদারীপুরের জাকির শিকদার গুলশানে কাপড়ের দোকানে কাজ করতেন। ১৮ জুলাই বাড্ডা ব্র্যাক ইউনিভার্সিটির সামনে আন্দোলনরত অবস্থায় পায়ে গুলি লাগে হঠাৎ করেই। অন্যরা  এগিয়ে এসে গামছা দিয়ে পা টা বেঁধে ফেলে রক্ত বন্ধ করতে। গুলি যখন পায় লাগে তখন ভেবেছিলেন রক্তক্ষরণে মারা যাবেন। সে সময় মা আর ছোট বোনকে একবার দেখতে মন চাইছিলো। ছোট বোন রানীকে ফোন করে জানান গুলি লেগেছে। নিজে সিদ্ধান্ত নিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে ঢাকা মেডিকেলে যান। ২১ জুলাই সকালে ঢাকা মেডিকেলে থেকে পঙ্গু হাসপাতাল নিয়ে যেয়ে পা কেটে ফেলা হয় তার।

তিনি জানান, পা হারানোর দুঃখ নেই। কিন্তু সরকারের অবহেলা নিয়ে আছে ক্ষোভ। বলেন, সরকার ফ্রি চিকিৎসার কথা বললেও আমরা তা পাচ্ছি না। যেখানে প্রাপ্য সেখানে আমরা বঞ্চিত। আমরা ব্র্যাকের কাছ থেকেই পুনর্বাসনের প্রত্যাশা করছি। কারণ যখন ২৫ জুলাই হাসপাতালে ছিলাম তখনই ব্র্যাক থেকে যোগাযোগ করা হয় আমাদের সাথে।

জাকির শিকদার, জুলাই আন্দোলনে আহত

২০২৪ সালের জুলাইতে আহতদের চিকিৎসা শুরু করে ব্র্যাক লিম্ব অ্যান্ড ব্রেস সেন্টার বিএলবিসি। আগামী পাঁচ বছর বিনামূল্যে এই সেবা চলবে বলে জানিয়েছেন ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির প্রধান ডা. শাহিনুল হক রিপন। এরমধ্যে বিনামূল্যে কৃত্রিম অঙ্গ সংযোজন করা হয়েছে ৩৭ জনের আর চিকিৎসাসেবা পেয়েছেন ১৮৪ জন।

২৫০ জন আহতকে চিকিৎসা ও পুনর্বাসনের সহায়তাও দেবে বিএলবিসি। এছাড়া জুলাই আন্দোলনে আহত ৪১৬ জনকে প্রাথমিকভাবে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

এত কিছুর পরও আহতরা প্রয়োজনে দেশের জন্য আরেকটি পা দিতে প্রস্তুত। তবে দেশে কাঙ্ক্ষিত পরিবর্তন না আসায় কিছুটা হতাশা তাদের কণ্ঠে।

 

একাত্তর/আরএ
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে তাকে জেলে যেতে হবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার...
ক্যান্সারে আক্রান্ত সন্তান নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমা তুজ জোহরা।
আগামী ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (৫ জুলাই) দুপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই সিদ্ধান্তের কথা জানান...
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক ‘অনন্য মাইলফলক’ জুলাই গণঅভ্যুত্থান। অসীম সাহসী ছাত্র-জনতার ৩৬ দিনের টানা আন্দোলনে পতন ঘটে দীর্ঘ দেড় দশকের প্রতাপশালী স্বৈরাচারী শাসক শেখ হাসিনার। রাজপথ রঞ্জিত হয়...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর