প্রধান উপদেষ্টার ঘোষিত সময়েই নির্বাচন: প্রেস সচিব

আপডেট : ১৯ জুলাই ২০২৫, ০১:৩৭ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার  প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, প্রধান উপদেষ্টা যে সময় বলেছেন, ঠিক সেই সময়ে নির্বাচন হবে। একদিনও পেছানো হবে না। 

শনিবার (১৯ জানুয়ারি) কুমিল্লা বার্ডের ময়নামতি অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘আন্তর্জাতিক ইভেন্ট ল’ অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এ কথা জানান।

প্রেস সচিব বলেন, নির্বাচন আগেও হতে পারে, ৩০ জুন মানে এর বেশি যাবে না। এর মধ্যে এটা ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে, এপ্রিল, মে, বা জুনেও হতে পারে। কিন্তু জুনের ৩০ তারিখের পরে যাবে না।

তিনি বলেন, নির্বাচনের জন্য যে পরিবেশ সেটা ঠিক করা হবে এবং সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে। অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় ভালো নির্বাচন হবে।

গোপালগঞ্জের ঘটনার বিষয়ে তিনি বলেন, যারা আইন নিজের হাতে তুলে নিয়েছেন, যারা সেই দিন ভায়লেন্সে জড়িত ছিলেন আমরা সবাইকে আইনের আওতায় আনার চেষ্টা করছি। 

আসামি গ্রেপ্তার নিয়ে তিনি বলেন, অনেকে বলছেন সেখানে হিউম্যান রাইটস ভায়লেন্সস। আমরা সমস্ত সাংবাদিকদের বলবো আপনারা গোপালগঞ্জ ভিজিট করেন দেখেন। আমরা সবকিছু নিয়মতান্ত্রিকভাবে আইন অনুসারে করছি। 

পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন বিষয়ে প্রেস সচিব বলেন, বিষয়টি নিয়ে সব রাজনৈতিক দল ও কমিশনগুলো কথা বলছে। সবাই খুব আন্তরিকতার সঙ্গে বিষয়টি আলোচনা করছে।  

একাত্তর/এসি
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে অবকাঠামোগত উন্নয়ন, দক্ষ চালক তৈরি, আনফিট যানবাহন নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম...
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে কার্যকর ভূমিকা রাখতে সংরক্ষিত আসনের বিএনপি দলীয় নারী সংসদ সদস্যদের প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন।
জনগণের দাবি ও প্রয়োজনের ভিত্তিতেই কুমিল্লাকে বিভাগে উন্নীত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট ভাষায় বলেন, জনগণের দাবি হয়ে থাকলে কুমিল্লা বিভাগ হবে।...
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর