জুলাই যোদ্ধাদের জন্য সরকারি চাকরিতে কোটা থাকছে না: মুক্তিযুদ্ধ উপদেষ্টা

আপডেট : ২১ জুলাই ২০২৫, ০৪:৫৫ পিএম

পুনর্বাসনের কর্মসূচি থাকলেও জুলাই গণঅভ্যুত্থানে নিহতের পরিবারের সদস্য ও আহতদের জন্য সরকারি চাকরিতে কোনো কোটা রাখা হবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম। তবে সবাইকে সোনার বাটি দিলেও জুলাই যোদ্ধাদের অবদানের স্বীকৃতি দেয়া সম্ভব নয় বলেও জানান তিনি। 

সোমবার (২১ জুলাই) দুপুরে সচিবালয়ে গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য নেয়া পদক্ষেপ জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। 

উপদেষ্টা বলেন, চাকরিতে জুলাই যোদ্ধাদের জন্য কোনো সুনির্দিষ্ট কোটা না থাকলেও তারা যে যেভাবে পুনর্বাসিত হতে চান, যেমন চাকরি তার যোগ্যতা অনুযায়ী অথবা ব্যবসা তার সামর্থ্য অনুযায়ী, এর সবকিছুতেই সরকার সহায়তা করবে।

তিনি আরও বলেন, স্বৈরশাসন এবং সকল ক্ষেত্রে বৈষম্য নিরসনের লক্ষ্যে ছাত্র-জনতার এক রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে গত ৫ আগস্ট ২০২৪ তদানীন্তন ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের পতন হয় এবং একই বছরের ৮ আগস্ট বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। ছাত্র-জনতার এই অভ্যুত্থান সরকারিভাবে জুলাই গণঅভ্যুত্থান নামে অভিহিত হয়।

গত বছরের ১২ ডিসেম্বর জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের কল্যাণ এবং যাবতীয় বিষয়াদির প্রশাসনিক দায়িত্ব মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওপর ন্যস্ত করা হয়।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা চূড়ান্তকরণ, আহতদের চিকিৎসা ব্যয় এবং তাদের পরিবারকে আর্থিক সহায়তাসহ পুনর্বাসন প্রদানের উদ্দেশ্যে যাবতীয় কার্যক্রম সম্পাদনের নিমিত্ত ২৮ এপ্রিল ২০২৫ তারিখে 'জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর' গঠন করা হয়।

উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের ‘জুলাই শহীদ’ এবং আহতদের 'জুলাই যোদ্ধা' হিসেবে সরকার ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুর্নবাসন অধ্যাদেশ, ২০২৫’ এর মাধ্যমে স্বীকৃতি দিয়েছে।

স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তালিকা অনুযায়ী ১৫ জানুয়ারি ২০২৫ তারিখে ৮৩৪ জন এবং ৩০ জুন ২০২৫ তারিখে আরও ১০ জন সর্বমোট ৮৪৪ জন শহীদের তালিকা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গেজেট আকারে প্রকাশ করে।

আহত হওয়ার ধরন অনুসারে জুলাই যোদ্ধাগণকে তিনটি শ্রেণিভুক্ত করে ২৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ৪৯৩ জন জুলাই যোদ্ধাকে ‘ক’ শ্রেণিতে, ৯০০৮ জনকে ‘খ’ শ্রেণিতে, ৪ এবং ৫ মার্চ ২০২৫ তারিখে ১০৬৪২ জনকে ‘গ’ শ্রেণিতে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করা হয়।

সম্প্রতি স্বাস্থ্য সেবা বিভাগ থেকে 'ক' শ্রেণির ১১৪ জন, 'খ' শ্রেণির ২১৩ জন এবং 'গ' শ্রেণির ১৪৪২ জন সর্বমোট ১৭৬৯ জনের তালিকা পাওয়া গেছে যা যাচাই-বাছাই শেষে শীঘ্রই গেজেট আকারে প্রকাশ করা হবে।

অনুদান (শহীদ পরিবার): বিধিমালা অনুযায়ী সরকার প্রত্যেক শহীদ পরিবারকে সঞ্চয়পত্রের আকারে এককালীন ৩০ লাখ টাকা অনুদান প্রদান করবে। ২০২৪-২০২৫ অর্থ বছরে ৭৭২টি শহীদ পরিবারের প্রত্যেক পরিবারকে (স্বামী বা স্ত্রী, ঔরসজাত বা গর্ভজাত সন্তান/মাতা ও পিতা) উত্তরাধিকার আইন অনুসারে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র মোট ৭৭ কোটি ২০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে। অবশিষ্ট ৭২টি শহীদ পরিবারের মধ্যে পারিবারিক ও ওয়ারিশগত জটিলতা নিরসন করে সঞ্চয়পত্র প্রদানের প্রক্রিয়া চলমান রয়েছে।

শহীদ পরিবারের এককালীন অনুদানের অবশিষ্ট ২০ লাখ টাকার সঞ্চয়পত্র ২০২৫-২০২৬ অর্থ বছরের জুলাই মাস থেকে প্রদান করা হবে।

অনুদান (জুলাই যোদ্ধা): বিধিমালা অনুযায়ী ‘ক’ শ্রেণির জুলাই যোদ্ধাগণ এককালীন নগদ ৫ লাখ টাকা অনুদান পাবেন, যার ২ লাখ টাকা করে সর্বমোট ৯ কোটি ৮৬ লাখ টাকা ইতিমধ্যে দেয়া হয়েছে। 

‘খ’ শ্রেণির জুলাই যোদ্ধাগণ এককালীন নগদ ৩ লাখ টাকা করে অনুদান পাবেন, যার ১ লাখ টাকা করে মোট ৯ কোটি ৮ লাখ টাকা দেয়া হয়েছে।

‘গ’ শ্রেণির জুলাই যোদ্ধাগণ এককালীন নগদ ১ লাখ টাকা অনুদান পাবেন, যার ১ লাখ টাকা করে মোট ১০৬ কোটি ৪২ লাখ টাকা এরইমধ্যে দেয়া হয়েছে।

এককালীন অনুদান আকারে সরকার এ পর্যন্ত ২০২ কোটি ৫৬ লাখ টাকা দিয়েছে।

‘ক’ শ্রেণীর অনুদানের অবশিষ্ট ৩ লাখ টাকা, খ শ্রেণীর অনুদানের অবশিষ্ট ২ লাখ টাকা ২০২৫-২০২৬ অর্থ বছরের জুলাই মাসে দেয়া হবে।

মাসিক ভাতা (শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা): বিধিমালা অনুযায়ী প্রত্যেক শহীদ পরিবার মাসিক ২০ হাজার টাকা ভাতা পাবেন।

‘ক’ শ্রেণীর জুলাই যোদ্ধাগণ ২০ হাজার টাকা করে, ‘খ’ শ্রেণীর জুলাই যোদ্ধাগণ ১৫ হাজার টাকা, ‘গ’ শ্রেণীর জুলাই যোদ্ধাগণ ১০ হাজার টাকা করে মাসিক ভাতা পাবেন।

শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাগণের ভাতা বাবদ সরকার প্রতি মাসে ১৪ কোটি ৬৭ লাখ ৮০ হাজার টাকা দেয়া হবে। 

আহতদের চিকিৎসা: স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুপারিশ অনুসারে ৫ আগস্ট ২০২৪ থেকে অদ্যাবধি ৭৫ জুলাই যোদ্ধাকে সিংগাপুর, থাইল্যান্ড, তুরস্ক এবং রাশিয়ায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বর্তমানে ৪৬ জন জুলাই যোদ্ধা চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করছেন। আরও ৩২ জুলাই যোদ্ধা উন্নত চিকিৎসার লক্ষ্যে বিদেশে যাওয়ার জন্য অপেক্ষমাণ আছে।

উপদেষ্টা জানান, জুলাই যোদ্ধাদের বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকার এ যাবত ৭৮ কোটি ৫২ লাখ ৯৫ হাজার ৮৮২ টাকা ব্যয় করেছে।

২০২৪-২০২৫ অর্থ বছরে আহত জুলাই যোদ্ধাদের বিদেশে চিকিৎসা, শহীদ পরিবারের অনুকূলে পরিবার সঞ্চয়পত্র এবং আহতদের অনুকূলে এককালীন অনুদান বাবদ সর্বমোট ২৫৯,৬৮,০৪,২১২ (দুইশত ঊনষাট কোটি আটষটি লাখ চার হাজার দুইশত বারো) টাকা ব্যয় করা হয়েছে।

পুনর্বাসন: বিধিমালা অনুযায়ী শহিদ পরিবারের সদস্য, আহত ব্যক্তির কর্মসংস্থানের জন্য সুযোগ-সুবিধা সৃষ্টি এবং তাদের দক্ষতা ও অভিজ্ঞতা ভিত্তিক উপার্জনমুখী কাজের জন্য প্রশিক্ষণ প্রদান করে কর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

শহীদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধাদের ভাতা কার্যক্রম অনলাইনে প্রদান এবং সমৃদ্ধ তথ্যভান্ডার তৈরির লক্ষ্যে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) তৈরির কার্যক্রম চলছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জানান, যে সকল পরিবারের ভাতা নিয়ে সমস্যা তৈরি হয়েছে মুসলিম পারিবারিক আইন অনুযায়ী সেগুলো সমাধান করা হবে। সূত্র- বাসস। 

আরবিএস
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) এ পর্যন্ত মোট ৮০টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী...
জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, বিগত সরকারের আমলে সংঘটিত হত্যা, গুম ও নির্যাতনের ঘটনায় জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন জেলার থানায় মোট এক হাজার ৮৫৫টি মামলা দায়ের...
চব্বিশের গণঅভ্যুত্থানকালে ছাত্রদল নেতা ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো। 
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর