একই ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হতে পারবেন না, সিদ্ধান্ত কমিশনের

আপডেট : ২২ জুলাই ২০২৫, ০৬:৪৭ পিএম

একই ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হতে পারবেন না, রাজনৈতিক দলগুলোকে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। তবে এই সিদ্ধান্তের সঙ্গে যারা একমত নন তারা জাতীয় সনদে নোট অব ডিসেন্ট দিতে পারবেন।

মঙ্গলবার (২২ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ১৭তম দিনের আলোচনার শুরুতে এসব কথা জানান কমিশন সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

তিনি বলেন, প্রধানমন্ত্রী পদে দলীয় প্রধান থাকতে পারবেন না বলে অধিকাংশ দল একমত হয়েছে। কিছু দল এ বিষয়ে ভিন্নমত ব্যক্ত করেছেন। ওই সমস্ত দল ও জোট জাতীয় সনদে নোট অব ডিসেন্ট দিতে পারবেন। 

প্রস্তাবটি নিয়ে একাধিক দিন সংলাপে আলোচনা হয়। সেখানে বিএনপি, এলডিপি, লেবার পার্টি, এনডিএম, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট এবং আম জনতার দল একই ব্যক্তিকে দলীয় প্রধান, প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা করার পক্ষে মত দেয়। অন্যদিকে জামায়াত, এনসিপিসহ অধিকাংশ দল দলীয় প্রধানকে প্রধানমন্ত্রী করার বিপক্ষে মত দেয়। 

এ প্রসঙ্গে আলী রীয়াজ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের অনুরোধ, যারা নোট অব ডিসেন্ট দিতে উৎসাহী, যদি আপনারা প্রয়োজন মনে করেন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারেন। এটা আমাদের অনুরোধ। যেভাবে নোট অব ডিসেন্টের কথা বলা আছে, সেভাবে জাতীয় সনদে তারা নোট অব ডিসেন্ট দিতে পারবেন।  

তিনি আরও বলেন, সংসদীয় বাছাই কমিটির মাধ্যমে প্রধান উপদেষ্টা বাছাইয়ের কমিটি গঠনে একমত কমিশন। তবে, কীভাবে, কোন পদ্ধতিতে বাছাই হবে, সেখানে আটকে আছি। 

তত্ত্বাবধায়ক সরকার গঠনের ক্ষেত্রে বিচার বিভাগকে আলাদা রাখতে হবে বলেও জানান তিনি। 

সময়ের স্বল্পতা বিবেচনা করে দ্রুত সময়ে ঐকমত্যের সিদ্ধান্তে পৌঁছানোর মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে রাজনৈতিক দলগুলোর সহায়তা চেয়েছেন ড. আলী রীয়াজ। 

মঙ্গলবারের আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত ছিলো— প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান এবং তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তাবের ভিত্তিতে একটি সমন্বিত প্রস্তাব, নির্বাচন কমিশন, সরকারি কর্মকমিশন, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং দুর্নীতি দমন কমিশন এবং ন্যায়পাল নিয়োগের বিধান। 

এর আগে দিনের শুরুতে কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের জন্য শোক প্রস্তাব পেশ করেন।

আলোচনায় অংশ নেয়া রাজনৈতিক দলের সবাই এই শোক প্রস্তাবে সই করেন।

এসময় আহতদের সু-চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি সুষ্ঠু তদন্তের জন্য সরকারের সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান ড. আলী রীয়াজ।

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আজকের আলোচনায় অংশ নেয়- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। 

আরবিএস
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর