সচিবালয়ে ঢুকে পড়লো হাজারো শিক্ষার্থী, ধাওয়া-পাল্টা ধাওয়া

আপডেট : ২২ জুলাই ২০২৫, ০৬:৪৫ পিএম

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনা, শিক্ষাখাতে নানা অব্যবস্থাপনা এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ বিভিন্ন দাবিতে সচিবালয়ে ঢুকে পড়েন আন্দোলনরত হাজারো শিক্ষার্থী। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়ায় আহত হন সেনাবাহিনীর সদস্য, পুলিশসহ প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টার দিকে সচিবালয়ের এক নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকে তারা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। 

শিক্ষার্থীরা সচিবালয়ে ঢুকে একাধিক গাড়ি ভাঙচুর করেছেন বলে অভিযোগ উঠেছে। পরে পুলিশ ও সেনাবাহিনী শিক্ষার্থীদের বাধা দেয়ার চেষ্টা করে। একপর্যায়ে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এসময় শিক্ষার্থীরা নানাদিকে ছুটতে থাকেন। লাঠিচার্জে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শিক্ষার্থীদের সচিবালয় থেকে বের করে দেয়। 

পরে সচিবালয়ের মূল গেটে অবস্থান নিলে সেখান থেকেও শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়া হয়। 

বর্তমানে শিক্ষার্থীদের কিছু অংশ জিপিওতে অবস্থান নিয়েছেন। সেখান থেকে তাদের সরিয়ে দিতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে আইনশৃঙ্খলা বাহিনী। বন্ধ রয়েছে সচিবালয়ের সামনের মূল সড়ক।  

এর আগে দুপুর সোয়া ২টার দিকে বিভিন্ন দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। সে সময় সচিবালয়ের সব গেট বন্ধ করে দেয়া হয়। পরে গেট ভেঙে সচিবালয়ে ঢুকে পড়েন তারা। 

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, গতকাল মাইলস্টোনে এত বড় একটা ঘটনা ঘটলো। শিক্ষা উপদেষ্টাকে বিভিন্ন মহল থেকে এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি জানানো হয়েছিলো। তিনি কথা শোনেননি। রাত ৩টায় পরীক্ষা স্থগিত করা হয়েছে। সে সময় শিক্ষার্থীরা পরীক্ষার প্রস্তুতি নিয়ে ঘুমিয়ে পড়েছে। উনি কার জন্য শিক্ষা উপদেষ্টা? আমরাই তাকে বসিয়েছি, আমরাই তাকে ওঠাবো।

আরবিএস
টাইমলাইন: উত্তরায় যুদ্ধ বিমান বিধ্বস্ত
২২ জুলাই ২০২৫, ১৭:০১
সচিবালয়ে ঢুকে পড়লো হাজারো শিক্ষার্থী, ধাওয়া-পাল্টা ধাওয়া
একটি দুর্ঘটনা শুধু কয়েকটি প্রাণই কেড়ে নেয় না, বদলে দেয় অসংখ্য মানুষের জীবন। রেখে যায় এমন কিছু ক্ষত, যা হৃদয়ের গভীরে রয়ে যায়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনার পর...
বাংলাদেশ সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোন সংযোগের তার চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম...
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় অবহেলার অভিযোগ তুলে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।
চরম নিরাপত্তা ঝুঁকিতে দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়। মাত্র ৫০০ টাকা দিয়ে যে কেউ ঢুকতে পারছেন যে কোনো মন্ত্রণালয়ে। আর এই বাণিজ্যে জড়িত খোদ পুলিশ সদস্যরাই।
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর