আবারও দুই উপদেষ্টা ও প্রেস সচিবকে আটকে দিলেন শিক্ষার্থীরা

আপডেট : ২২ জুলাই ২০২৫, ০৫:৪৯ পিএম

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে বের হওয়ার সময় দিয়াবাড়ি মোড়ে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শিক্ষার্থীদের বাধার কারণে তাঁদের গাড়ি কলেজ ক্যাম্পাসে ফিরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে তারা কলেজের একটি ভবনে অবস্থান করছেন।

মঙ্গলবার (২২ জুলাই ) বেলা সাড়ে তিনটার কিছু আগে তারা কলেজ থেকে বের হন। দিয়াবাড়ি মোড়ে বিকেল পৌনে চারটার দিকে শিক্ষার্থীরা তাদের গাড়ি ঘিরে ধরে।

এর আগে, সকাল সাড়ে দশটার দিকে উপদেষ্টা আসিফ নজরুল, ড. সি আর আবরার এবং প্রেস সচিব শফিকুল আলম কলেজ পরিদর্শনে আসেন। বের হওয়ার সময় শিক্ষার্থীরা তাদের ঘিরে ধরে বিক্ষোভ শুরু করেন। তারা কলেজের পাঁচ নম্বর ভবনের নিচতলার কনফারেন্স কক্ষে শিক্ষার্থীদের ৫-৭ জন প্রতিনিধির সঙ্গে আলোচনা করেন। বেলা পৌনে একটার দিকে বের হয়ে আসিফ নজরুল শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন, তবে বিক্ষোভ অব্যাহত থাকে।

শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে বিক্ষোভ করছেন। এগুলো হলো- নিহতদের নাম-পরিচয় প্রকাশ, ২. আহতদের নির্ভুল তালিকা ৩. ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ক্ষতিপূরণ ৪. ঝুঁকিপূর্ণ ও পুরোনো প্রশিক্ষণ বিমান বাতিল এবং আধুনিক, নিরাপদ বিমান চালু ৫. সেনাবাহিনীর সদস্যদের শিক্ষকদের ওপর হাত তোলার জন্য ক্ষমা প্রার্থনা ৬. প্রশিক্ষণ পদ্ধতি ও কেন্দ্র সংস্কার।

অন্তর্বর্তী সরকার শিক্ষার্থীদের দাবি যৌক্তিক বলে জানিয়েছে। সরকারের প্রেস উইং এক বিবৃতিতে এই দাবিগুলো যৌক্তিক বলে স্বীকার করেছে।

সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। আইএসপিআর-এর তথ্য অনুযায়ী, এ ঘটনায় মঙ্গলবার বিকেল পর্যন্ত ৩১ জন নিহত ও ১৬৫ জন আহতের খবর পাওয়া গেছে।

একাত্তর/এসি
টাইমলাইন: উত্তরায় যুদ্ধ বিমান বিধ্বস্ত
২২ জুলাই ২০২৫, ১৭:৪৭
আবারও দুই উপদেষ্টা ও প্রেস সচিবকে আটকে দিলেন শিক্ষার্থীরা
একটি দুর্ঘটনা শুধু কয়েকটি প্রাণই কেড়ে নেয় না, বদলে দেয় অসংখ্য মানুষের জীবন। রেখে যায় এমন কিছু ক্ষত, যা হৃদয়ের গভীরে রয়ে যায়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনার পর...
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় অবহেলার অভিযোগ তুলে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।
উত্তরার মাইলস্টেন স্কুলের শিশুদের সেই বিমান দুর্ঘটনার দুসহ স্মৃতি ভোলাতে ব্যতিক্রমী এক আয়োজন উদযাপন অনুষ্ঠিত হয়েছে। ‘আজ আমাদের ছুটি ওভাই আজ আমাদের ছুটি’ শিরোনামে ছোট্ট শিশুরা মেতেছিলো ছবি আঁকা ও...
ঠিক জীবন-মৃত্যুর এমনই এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে ছিলো রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর আহত সপ্তম শ্রেণির শিক্ষার্থী রবিউল ইসলাম নাবিল রোহান। যে বিভীষিকা পেরিয়ে রোহান আজ...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর