সোমবার দলগুলোর কাছে জাতীয় সনদ পাঠানো হবে: আলী রীয়াজ

আপডেট : ২৭ জুলাই ২০২৫, ১২:৫৯ পিএম

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, রাষ্ট্র সংস্কারের বিষয়ে চলমান সংলাপ সমাপ্ত করা কমিশনের প্রাথমিক লক্ষ্য।

তিনি বলেছেন, আমাদের লক্ষ্য জাতীয় সনদে স্বাক্ষর করা। সনদের প্রাথমিক খসড়া কমিশন তৈরি করেছে। সোমবারের মধ্যে সে খসড়া দলগুলোকে পাঠানো হবে। আমরা মনে করি মতামত দিলে সেটা সন্নিবেশিত করা হবে।

রোববার (২৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের সংলাপের ১৯তম দিনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার সূচনা বক্তব্যে এসব কথা বলেন অধ্যাপক আলী রীয়াজ।

এসময় খসড়া নিয়ে সংলাপে আলোচনা করা হবে না উল্লেখ করে আলী রীয়াজ বলেন, খসড়া নিয়ে সংলাপে আলোচনা করা হবে না, তবে বড় ধরনের মৌলিক আপত্তি উঠলে তা আলোচনায় আনা হবে, অন্যথায় নয়।

তিনি বলেন, আপনাদের মতামত প্রদান করা হলে তা প্রাথমিক সনদে সন্নিবেশিত করা হবে, যেখানে ভূমিকা, পটভূমি এবং কমিটমেন্টের বিষয় থাকবে।

তিনি জানান, জাতীয় সনদ স্বাক্ষরের জন্য সংলাপে একটি দিন নির্ধারিত থাকবে।

আলোচনা ৩১ জুলাইয়ের মধ্যে শেষ করা হবে জানিয়ে তিনি বলেন, ১০টি বিষয়ে আমরা ঐকমত্য হয়েছি। ৭ বিষয় অসমাপ্ত আছে, ৩টি বিষয়ে আলোচনা হয়নি।

তিনি  বলেন, আমাদের যেভাবেই হোক আলোচনা ৩১ জুলাইয়ের মধ্যে সমাপ্ত করতে হবে। সেই চেষ্টায় আমরা অগ্রসর হচ্ছি। সেজন্য আমরা প্রয়োজন পড়লে আজ ও আগামীকাল দীর্ঘ সময় আলোচনা করবো।

আজকের দিনের আলোচ্য সূচি —রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত মূলনীতি এবং পুলিশ কমিশন গঠন সংক্রান্ত প্রস্তাব।

চলমান এই সংলাপে আওয়ামী লীগ ও তাদের মিত্র জাতীয় পার্টি এবং ১৪ দলীয় জোটের শরিকরা ছাড়া ৩০টি দল অংশ নিচ্ছে।

একাত্তর/আরএ
নতুন করে তিন বছর মেয়াদি সংস্কার কর্মসূচির কাজ শুরু করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আলী রীয়াজ জানিয়েছেন, ভোটারদের ৬০ শতাংশের বেশি গণভোটে অংশ নিয়েছেন, যা সংসদ নির্বাচনের চেয়ে এক শতাংশ বেশি।
অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকার নয়, তাই গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ ভোট প্রচার করতে পারবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আলী রীয়াজ।
গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের সামনে কোনও আইনগত বাধা নেই বলে সাফ জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট বিষয়ক প্রচার কার্যক্রমের মূখ্য সমন্বয়ক প্রফেসর আলী রীয়াজ।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর