জুলাই আন্দোলনে যে দৃশ্য ছিলো লাখো মায়ের ভয় কাটানোর অনুপ্রেরণা

আপডেট : ০২ আগস্ট ২০২৫, ০৫:৫৪ পিএম

জুলাই অভ্যুত্থানের একেকটি ঘটনা যেন একেকটি উপাখ্যান। তেমনি একটি দৃশ্য ছিল আদালত চত্বরে আদরের সন্তানকে সাহস দেওয়া এক মহীয়সী নারীর ভিডিও। সে সময় লাখো মানুষকে এই দৃশ্য অনুপ্রাণিত করলেও অনেকেই জানতেন না কে ছিলেন এই মা-ছেলে। জানাচ্ছেন সাদ্দাম হোসাইন।

ঘটনা গত বছরের জুলাইয়ে। ‘যা বাবা, কিচ্ছু হবে না, এ লড়াইয়ে তোদের জিততে হবে’। আদরের সন্তানের হাতে হাত কড়া। এমন পরিস্থিতিতে মা কান্না রেখে উল্টো ছেলেকেই সাহস দিচ্ছেন। মায়ের প্রেরণায় মৃদু হাসি দিয়ে বীরের মতো পুলিশের সঙ্গে এগিয়ে যাচ্ছেন জুলাইয়ের এক বীর যোদ্ধা।

তিনি ওমর শরীফ মো. ইমরান সানিয়াত। বেসরকারি বিশ্ববিদ্যালয়- আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ-এআইইউবি’র এই শিক্ষার্থীর সেদিনের এমন দৃশ্য দেখে অনুপ্রাণিত হয়নি এমন একজনকেও হয়তো খুঁজে পাওয়া যাবে না। কিন্তু অনেকেই জানতেন না, এই তরুণ তুর্কি বিএনপির বর্ষীয়ান নেতা বরকত উল্লাহ বুলু-শামীমা বরকত লাকী দম্পতির বড় সন্তান সানিয়াত।

চব্বিশের ২৩ জুলাই মধ্যরাতে, বসুন্ধরার আবাসিক এলাকা থেকে তুলে নেয়া হয় সানিয়াতকে। হাসপাতালে ভর্তি থাকা মায়ের কাছে পরদিন এ খবর গেলে তিনি অসুস্থ শরীর নিয়েই দিনভর শহরের এমন কোনো স্থান বাদ রাখেননি যেখানে তার সন্তানকে খোঁজেননি। পরে বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে আদালত চত্বরে দেখা পান ছেলের।

শামীমা বরকত লাকী বলেন, রক্তঝরা জুলাইয়ে হাজারও মা যখন তার সন্তানদের হারাচ্ছে তখন নিজের ছেলের আশা ছেড়ে দেন তিনি। আরও জানান, তুলে নিয়ে রিমান্ডে দুই দফা নির্মম নির্যাতন করে সাবেক ডিবি প্রধান হারুন। এমনকি নির্যাতনের সময় মাকে ফোনে রেখে ছেলের আর্তচিৎকার শোনাতেন হারুন।

আদালত চত্বরের সানিয়াতকে মায়ের সাহস দেয়ার এমন দৃশ্য দেখে অনুপ্রাণিত হোন আন্দোলনকারীরা। জুলাই বিপ্লবে নির্যাতিত এই তরুণ তুর্কি অভ্যুত্থান পরবর্তী কারাগার থেকে বের হওয়ার পর কখনই নিজেকে সেভাবে কারও সামনে আনেননি। জানান, তার এই ত্যাগ দেশের জন্য। পাওয়া না পাওয়ার হিসাব রাখতে চান না সানিয়াত।

 

এআরএস
বাংলাদেশে বাণিজ্যিক যৌন শোষণের শিকার হচ্ছে প্রায় ৩০ হাজার কন্যা শিশু, যার বড় একটি অংশই জীবনের প্রারম্ভে বা অপ্রাপ্তবয়সে এই অন্ধকার জগতে পা রাখতে বাধ্য হচ্ছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ট্রাফিকিং...
নতুন করে বৈধ অস্ত্রের লাইসেন্স দেয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। গত ১৬ সেপ্টেম্বর জেলা প্রশাসকদের কাছে আবেদন যাচাই-বাছাইয়ের নির্দেশ পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ’র পরিবারের সদস্যগণ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
৯০২ কোটি টাকার অতিরিক্ত বাজেটের ঘাটতি এবং পরিচালনা সংক্রান্ত জটিলতায় আটকে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল। আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নির্মিত এই...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর