ডিসেম্বরে প্রস্তুতি শেষ হলে ফেব্রুয়ারিতেই হতে পারে ভোট: বিশ্লেষক

আপডেট : ০২ আগস্ট ২০২৫, ০৫:৪৫ পিএম

কবে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন? সবার আগ্রহের এই প্রশ্নের উত্তর এখনও অজানা। যদিও প্রধান উপদেষ্টার কার্যালয় বলছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের সব পক্ষকে প্রস্তুতি শেষ করতে নির্দেশনা দেয়া হয়েছে। রাজনীতি বিশ্লেষক অধ্যাপক সাব্বীর আহমেদ মনে করেন, এসবই ইঙ্গিত দেয় ফেব্রুয়ারিতেই হতে পারে নির্বাচন।

একটা প্রজন্ম জানেই না সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের কথা। তাদের কাছে নির্বাচন মানেই এক তরফা কিংবা ভোটের আগে রাতেই ব্যালট বাক্স ভরে রাখা।

জুলাই অভ্যুত্থানের জনপ্রিয় স্লোগান ছিল, স্বৈরাচারের পতন চাই। বিপরীত দিকটাই গণতন্ত্র। বাংলাদেশে এখন পর্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটেই তার সর্বোচ্চ অনুশীলন হতে দেখা গেছে বলে মনে করেন বিশ্লেষকরা।

এই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন এখন ড. মুহাম্মদ ইউনূসের কাঁধে। অভ্যুত্থানের বছর পেরিয়ে গেলেও কখনো আগামী বছরের এপ্রিল আবার কখনোবা ফেব্রুয়ারির কথা শোনা যায়।

বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দৃষ্টি আকর্ষণ করলে, প্রেস সচিব শফিকুল আলম জানান, ডিসেম্বরের মধ্যেই ইসিসহ নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।    
তিনি আরও বলেন, সংসদে নির্বাচনে ভোট গ্রহণ হবে অন্তত ৪৭ হাজার কেন্দ্রে। নিরাপত্তায় কাজ করবে দেড় লাখ পুলিশ, ষাট হাজার সেনাসদস্যসহ আনসার ও ব্যাটালিয়ন পুলিশ। যা কেন্দ্রের সংখ্যা অনুযায়ী তেমন বেশি নয়। শান্তিপূর্ণ নির্বাচনের দলগুলোকে ভূমিকার দিকেও তাকিয়ে অন্তর্বর্তী সরকার।

উপদেষ্টাসহ সরকারের হয়ে কেউ কেউ বলছে, শিগগিরই ভোটের একটা সুনির্দিষ্ট দিনক্ষণের ঘোষণা দিতে পারেন প্রধান উপদেষ্টা।

কয়েক দশক থেকে দেশের রাজনীতি পর্যবেক্ষণ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক সাব্বীর আহমেদ। তার অভিমত, সব কিছুই ইঙ্গিত দিচ্ছে আসছে ফেব্রুয়ারিতেই হতে পারে নির্বাচন।

রাজনৈতিক কার্যক্রম স্থগিত হওয়া আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগীরা নির্বাচনে সহিংসতা যেন করতে না পারে সেজন্য সরকারকে সতর্ক থাকতে বলেন এই বিশ্লেষক।

 

এআরএস
বাংলাদেশে বাণিজ্যিক যৌন শোষণের শিকার হচ্ছে প্রায় ৩০ হাজার কন্যা শিশু, যার বড় একটি অংশই জীবনের প্রারম্ভে বা অপ্রাপ্তবয়সে এই অন্ধকার জগতে পা রাখতে বাধ্য হচ্ছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ট্রাফিকিং...
নতুন করে বৈধ অস্ত্রের লাইসেন্স দেয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। গত ১৬ সেপ্টেম্বর জেলা প্রশাসকদের কাছে আবেদন যাচাই-বাছাইয়ের নির্দেশ পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
৯০২ কোটি টাকার অতিরিক্ত বাজেটের ঘাটতি এবং পরিচালনা সংক্রান্ত জটিলতায় আটকে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল। আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নির্মিত এই...
‘সুখী-সমৃদ্ধ একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে’- দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটের আগে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপি দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মিডিয়া সেল জানিয়েছে,...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর