শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্যগ্রহণ শুরু

আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ১১:৩৬ এএম

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। 

সোমবার (৪ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই সাক্ষ্যগ্রহণ করছে।

এদিন সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে আসামি থেকে রাজসাক্ষী হওয়া পুলিশের সাবে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। 

এর আগে রোববার প্রথম দিনের সাক্ষ্য নেয়া হয়। এদিন, প্রথম সাক্ষী দেন অভ্যুত্থানে আহত একজন জুলাই যোদ্ধা। 

হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা ও আহত করার জন্য শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ওবায়দুল কাদের এবং শামীম ওসমানকে দায়ী করে এদের বিচার দাবি করেন তিনি। 

এর আগে, সূচনা বক্তব্যে ট্রাইব্যুনালে শেখ হাসিনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করা হয়। আদালতে অ্যাটর্নি জেনারেল, শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির আবেদন জানান। 

এছাড়া চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে যে প্রমাণ রয়েছে তাতে পার পাওয়ার কোনো সুযোগ নেই। এই মামলায় রাজসাক্ষী হয়েছেন সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। 

জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ১০ জুলাই শেখ হাসিনাসহ তিনজনের বিচার শুরুর আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলা থেকে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। এই মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল পলাতক রয়েছেন।

আরবিএস
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ব্যাংকের সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ টাকা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সংবিধান সংস্কার ছাড়া জুলাই আন্দোলনে অংশ নেয়া ব্যক্তিদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এ দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং ভুক্তভোগীদের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকার সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ।
জুলাই আন্দোলন চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ও সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর